Malda Rain: মালদহ ডিভিশনে বড় উদ্যোগ নিল পূর্ব রেল, আরও জোরে ছুটবে ট্রেন
Train: ২০২৬-২৭ অর্থবর্ষে মালদহ ডিভিশনের প্রথম IBS কমিশনিং এবং ২০২৬ সালে সামগ্রিকভাবে পঞ্চম উদ্যোগ হিসেবে এটি রেল পরিকাঠামোর সক্ষমতা বৃদ্ধি করতে এই উদ্য়োগ নেওয়া হয়েছে। বিভিন্ন স্টেশন ও সেকশনে এই পরিবর্তন এখন স্পষ্ট বলেই জানাচ্ছে রেল। ভাগলপুর স্টেশনে উন্নত সিগন্যাল বিন্যাস চালু হয়েছে।

মালদহ: দেশ জুড়ে শহর ও গ্রামাঞ্চলের মধ্যে রেলপথ যখন দেশের নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপন করে চলেছে, তখন পূর্ব রেল আরও নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। নাথনগর ও আখবারনগর স্টেশনের মধ্যে ছিট মাকান্দপুরে একটি ইন্টারমিডিয়েট ব্লক সিগন্যালিং (IBS) ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি ভাগলপুর (কিউল প্রান্ত) থেকে আখবারনগর পর্যন্ত ডাবল ডিস্ট্যান্স সিগন্যালিং কার্যকর করা হয়েছে।
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্করের এবং মালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনীশ কুমার গুপ্তার তত্ত্বাবধানে এটা করা সম্ভব হয়েছে। খুব কম সময় ট্রাফিক ব্লক করে এই পুরো কাজটা করা সম্ভব হয়েছে।
২০২৬-২৭ অর্থবর্ষে মালদহ ডিভিশনের প্রথম IBS কমিশনিং এবং ২০২৬ সালে সামগ্রিকভাবে পঞ্চম উদ্যোগ হিসেবে এটি রেল পরিকাঠামোর সক্ষমতা বৃদ্ধি করতে এই উদ্য়োগ নেওয়া হয়েছে। বিভিন্ন স্টেশন ও সেকশনে এই পরিবর্তন এখন স্পষ্ট বলেই জানাচ্ছে রেল। ভাগলপুর স্টেশনে উন্নত সিগন্যাল বিন্যাস চালু হয়েছে।
নাথনগর স্টেশনে আধুনিক সিগন্যালিং ব্যবস্থা ও আরও নির্ভরযোগ্য ব্লক ওয়ার্কিং সিস্টেম চালু হয়েছে। বাসুদেবপুর স্টেশনে নতুন ইন্টারমিডিয়েট ব্লক সিগন্যাল স্থাপন করা হয়েছে, যার ফলে উভয় দিকেই ট্রেন নিয়ন্ত্রণ আরও মসৃণ হয়েছে।
লেভেল ক্রসিং গেটগুলোতে ইন্টারলকড গেট স্টপ সিগন্যাল ও উন্নত ব্যবস্থা সংযোজন করা হয়েছে, যা রেল ও সড়ক ব্যবহারকারীদের জন্য আরও নিরাপদ যাতায়াত নিশ্চিত করছে। আখবাররনগর স্টেশনে উন্নত সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে নির্বিঘ্নে ট্রেন চলাচলের পথ সুগম হয়েছে।
IBS ও ডাবল ডিস্ট্যান্স সিগন্যালিং চালুর ফলে ট্রেনগুলোর মধ্যবর্তী দূরত্ব কমলেও নিরাপত্তার পরিসর আরও বৃদ্ধি পেয়েছে। এর ফলে লাইন ধারণক্ষমতা বৃদ্ধি পেয়েছে, বিলম্ব কমেছে এবং যাত্রা আরও নির্ভরযোগ্য হয়েছে।
পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক শিবরাম মাজি বলেন, “এই আধুনিকীকরণ উদ্যোগ আমাদের নিরাপত্তা, সক্ষমতা ও অপারেশনাল দক্ষতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। মালদহ ডিভিশনে IBS ও ডাবল ডিস্ট্যান্স সিগন্যালিং চালুর ফলে ট্রেন চলাচল আরও মসৃণ হবে, ভিড় কমবে এবং যাত্রীদের জন্য আরও নির্ভরযোগ্য ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত হবে।”
