AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda Zilla Parishad: মালদহে জেলা পরিষদ দখলের পথে কংগ্রেস!

Malda Zilla Parishad No-Confidence Motion: ৪৩ আসনের জেলা পরিষদে অনাস্থা প্রস্তাবে সায় দিয়েছেন ২৪ সদস্য। আদালতে নির্দেশে সোমবারই ছিল অনাস্থার দিন ছিল। কংগ্রেসের পাঁচ সদস্যের সঙ্গে হাত মিলিয়ে অনাস্থা আনেন ১৯ সদস্য। কিন্তু নাটকীয়ভাবে তলবি সভার আগেই পদত্যাগ করেন জেলা পরিষদের সভাধিপতি এবং সহ-সভাধিপতি ৷

Malda Zilla Parishad: মালদহে জেলা পরিষদ দখলের পথে কংগ্রেস!
মালদহে জেলা পরিষদে অনাস্থা প্রস্তাবImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 17, 2026 | 8:22 PM
Share

মালদহ: মালদহে তৃণমূল পরিচালিত জেলা পরিষদে তুমুল ডামাডোল। সভাধিপতি ও সহ সভাধিপতির প্রতি অনাস্থা আনল তৃণমূলেরই একাংশ। ৪৩ আসনের জেলা পরিষদে অনাস্থা প্রস্তাবে সায় দিয়েছেন ২৪ সদস্য। যাঁদের মধ্যে ৫ জন রয়েছেন কংগ্রেসের। অর্থাৎ কংগ্রেসের পাঁচ সদস্যের সঙ্গে হাত মিলিয়ে অনাস্থা আনেন ১৯ সদস্য। আদালতে নির্দেশে সোমবারই ছিল অনাস্থার দিন। কিন্তু নাটকীয়ভাবে তলবি সভার আগেই পদত্যাগ করেন জেলা পরিষদের সভাধিপতি এবং সহ-সভাধিপতি ৷

জানা যাচ্ছে, গত শুক্রবার তাঁরা নিজেদের পদত্যাগপত্র ডিভিশনাল কমিশনারের কাছে পাঠিয়েছেন ৷ শুধু জেলা পরিষদের পদ থেকেই নয়, তৃণমূলের সমস্ত দলীয় পদ থেকেও ইস্তফা দেন তাঁরা ৷

সোমবার তলবি সভাতেও স্পষ্ট করে দেওয়া হয় জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি মনোনীত করা হবে। সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে তৃণমূল। মৌসম বেনজির নূর বলেন, “কংগ্রেসের তরফ থেকে আমরা এই অনাস্থাকে সমর্থন করছি। আমাদের ৫ জন সদস্য রয়েছেন। জেলা পরিষদে যেভাবে দুর্নীতি হচ্ছিল, যখন অনাস্থা প্রস্তাব ওদেরই দলের একাংশ আনে, তখনই আমরা ভেবেছিলাম, কংগ্রেসের পক্ষ থেকে আমরা সমর্থন করব।”

জেলা পরিষদের এক কর্মাধ্যক্ষ বলেন, “সভাধিপতি, সহকারি সভাধিপতি গত রবিবার পদত্যাগ করেছেন। সেটা আমাদের জানানো হয়নি। আমাদের আজ সকালে জানানো হয়েছে অনাস্থা আনা হয়েছে। বেলা ১২ টায় তলবি সভা ছিল। সাড়ে ৯টায় আমরা জানি। আমরা ২৪ জন সদস্য এক হয়ে অনাস্থার পক্ষে রায় দিলাম। রেগুলেশনে লিপিবদ্ধ হল।”

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা