AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maldah: ‘কালীপুজোর রাতে একাই ছিলাম, তখনই ও…’, সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Maldah: নির্যাতিতা ওই গৃহবধূর অভিযোগ, কালী পূজার রাতে বাড়িতে একাই ছিলেন তিনি। রাত ন'টা নাগাদ জোরপূর্বক তাঁর বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করেন ওই সিভিক ভলেন্টিয়র। তাঁর চিৎকারে প্রতিবেশী, বাবা-মা ছুটে এলে পালিয়ে যান ওই সিভিক ভলেন্টিয়র।

Maldah: 'কালীপুজোর রাতে একাই ছিলাম, তখনই ও...', সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
গৃহবধূকে ধর্ষণের অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 05, 2024 | 9:56 AM
Share

মালদহ: বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগের পরও অধরা অভিযুক্ত। নির্যাতিতার দাবি, অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মালদহের  হবিবপুরে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মালদহ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ নির্যাতিতা ওই মহিলা।

নির্যাতিতা ওই গৃহবধূর অভিযোগ, কালী পূজার রাতে বাড়িতে একাই ছিলেন তিনি। রাত ন’টা নাগাদ জোরপূর্বক তাঁর বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করেন ওই সিভিক ভলেন্টিয়র। তাঁর চিৎকারে প্রতিবেশী, বাবা-মা ছুটে এলে পালিয়ে যান ওই সিভিক ভলেন্টিয়র।

পরের দিন থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে নির্যাতিতাকে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। শেষমেশ অভিযোগ নিলেও অভিযুক্ত ওই সিভিকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। এমনই দাবি নির্যাতিতার।  এই ঘটনায় হবিবপুর থানায় একজনের বিরুদ্ধে ধর্ষণ ও মারধর এবং আরও দুজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের হয়েছে। হবিবপুর থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে  ওই নির্যাতিতা সোমবার মালদহ পুলিশ সুপারের দ্বারস্থ হন। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। যদিও এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়রকে বারবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১