AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: পায়ের পাতায় বেধড়ক মার, ওড়িশায় কাজে গিয়ে নির্যাতনের স্বীকার বাংলার ছেলে

পরিযায়ী শ্রমিকের নাম বিনয় বেসরা। বাড়ি মালদহর গাজোল থানার চিলিমপুর এলাকায়। গত পনেরো দিন আগে ওড়িশার বালিশ চন্দ্রপুরে কাজে যায়। অভিযোগ, সেখানে বাংলা ভাষায় কথা বলায় তাঁকে ধরে প্রথমে গ্রামবাসীরা গণপিটুনি দেয়।

Malda: পায়ের পাতায় বেধড়ক মার, ওড়িশায় কাজে গিয়ে নির্যাতনের স্বীকার বাংলার ছেলে
বিনয় বেসরাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 31, 2025 | 1:38 PM
Share

মালদহ: প্রথমে গণপিটুনি, পরে অকথ্য নির্যাতনের অভিযোগ। এমনকী, পায়ের পাতায় বার বার লাঠির বাড়ি। গোটা শরীরে আঘাতের চিহ্ন। পা ফেলে চলতে পারছেন না পরিযায়ী শ্রমিক। প্রায় পঙ্গুর মতো অবস্থা গুরুতর জখম অবস্থায় ওড়িশা থেকে ফিরলেন আদিবাসী পরিযায়ী শ্রমিক। বাংলাদেশি সন্দেহে অমানুষিক অত্যাচারের শিকার হয়েছেন বলে অভিযোগ।

পরিযায়ী শ্রমিকের নাম বিনয় বেসরা। বাড়ি মালদহর গাজোল থানার চিলিমপুর এলাকায়। গত পনেরো দিন আগে ওড়িশার বালিশ চন্দ্রপুরে কাজে যায়। অভিযোগ, সেখানে বাংলা ভাষায় কথা বলায় তাঁকে ধরে প্রথমে গ্রামবাসীরা গণপিটুনি দেয়। পরে পুলিশ পৌঁছলে পুলিশের সামনেও চলে মারধর। তাঁর পরিচয়পত্র সহ ব্যাগ কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। থানায় নিয়ে গেলে সেখানে পুলিশও আবার মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত আদিবাসী পরিযায়ী শ্রমিককে নিয়ে গাজোল পঞ্চায়েত সমিতিতে নিয়ে আসা হয়। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন ও ব্লক সভাপতি দীনেশ টুডু সরব হন। পরিযায়ী শ্রমিকের চিকিৎসার ব্যবস্থা সহ আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। আক্রান্ত পরিযায়ী শ্রমিক বিনয় বেসরা বলেন, “আমি ওড়িশায় কাজে গিয়েছিলাম। ট্রেন থেকে নেমে দুদিন-দুরাত বসেছিলাম। ওইখানে গ্রামের লোকজন মারধর করেছে। আমার ব্যাগ কেড়ে নেওয়া হয়েছে। আধার-ভোটার কেড়ে নেওয়া হয়েছে। থানার লোকও গ্রামে যায়। পুলিশের সামনে আমি সব কথা হিন্দিতে বললাম। এটা বলার পরও মেরেছে।”

অন্যদিকে, গাজোল বিধানসভার বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলায় হেনস্থার ঘটনা আমি মোটেই মানতে পারছি না।এটা বিরোধীদের চক্রান্ত।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?