Arms Recovered: বিহার থেকে বাংলায় ঢুকছিল অস্ত্র! হাতেনাতে ৫ জনকে ধরল পুলিশ

Malda Arms Recovered: ধৃতরা হল, অমিত কুমার সাহা, গণেশ মহালদার, সুখদেব সাহা, মহম্মদ রিয়াজুল এবং মোহাম্মদ আমান। ধৃতদের প্রত্যেকের বাড়ি বিহারের কাটিহার জেলায়। মালদহ জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, বিহার থেকে অস্ত্রগুলি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। আজ ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

Arms Recovered: বিহার থেকে বাংলায় ঢুকছিল অস্ত্র! হাতেনাতে ৫ জনকে ধরল পুলিশ
জালে অস্ত্র পাচারকারিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 25, 2026 | 2:48 PM

মালদহ: নির্বাচনের প্রাক মুহুর্তে বিহার থেকে এই রাজ্যে আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা। বিহার সীমান্তে নাকা চেকিং উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র। সাফল্য মালদা জেলা পুলিশের। গ্রেফতার বিহারের পাঁচ অস্ত্র কারবারি। উল্লেখ্য নির্বাচন ঘোষণা হতেই জেলা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মালদহের ভারত বাংলাদেশ এবং বিহার সীমান্তে চলছে নাকা চেকিং। ঠিক সেই রকমই চাঁচল থানার নলকুঠিয়া বিহার সীমান্ত এলাকায় নাকা চেকিং সময় ৫ জনকে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি সেভেন এম এন পিস্তল, দুটো ওয়ান সাটার এবং চার রাউন্ড কার্তুজ। এরপরই এই পাঁচজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানা গিয়েছে, ধৃতরা হল, অমিত কুমার সাহা, গণেশ মহালদার, সুখদেব সাহা, মহম্মদ রিয়াজুল এবং মোহাম্মদ আমান। ধৃতদের প্রত্যেকের বাড়ি বিহারের কাটিহার জেলায়। মালদহ জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, বিহার থেকে অস্ত্রগুলি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। আজ ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

প্রসঙ্গত, ভোট যত এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলিতে চলছে নাকাচেকিং। দিন দুয়েক আগেই মালদহে নাকা চেকিংয়ের সময় মানিকচকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলমের গাড়ি থেকে একটি পিস্তল ও কার্তুজ উদ্ধার হয়। যদিও কংগ্রেসের দাবি, এটি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র ছিল যা ভুলবশত গাড়িতে থেকে গিয়েছিল। অন্যদিকে, ফেব্রুয়ারি ও মার্চ মাসে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) বিহার ও ঝাড়খণ্ড থেকে আসা বেশ কয়েকজন অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে ওয়ান শটার এবং রিভলভার উদ্ধার হয়েছে।

Follow Us