AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mofakkerul Islam Arrested West Bengal: ‘আন্দোলন চলবে, আন্দোলন চলবে, গোটা পশ্চিমবঙ্গে আন্দোলন চলবে’, বলতে-বলতে পুলিশ ভ্যানে উঠলেন মোফাক্কেরুল

SIR Protest in Malda: আরও এক আইনজীবী বলেন, "মুখ্যমন্ত্রী নিজেই বলছেন, সিআইডিকে দিয়ে মাস্টারমাইন্ডকে গ্রেফতার করিয়েছি। ওঁর বার্তাটাই গোটা জায়গায় ঘুরেছে। ওইখানকার সাধারণ মানুষ ৫-৭ জায়গা অবরোধ করে। মমতা বন্দ্যোপাধ্য়ায় মাস্টারমাইন্ড বলার পরই এমন ছড়িয়েছে। উনি তদন্ত না করেই মাস্টার মাইন্ড বলে দিলেন। এরপরই প্রকৃত দোষীরাই আড়াল হচ্ছে।"

Mofakkerul Islam Arrested West Bengal: 'আন্দোলন চলবে, আন্দোলন চলবে, গোটা পশ্চিমবঙ্গে আন্দোলন চলবে', বলতে-বলতে পুলিশ ভ্যানে উঠলেন মোফাক্কেরুল
গ্রেফতার হওয়া মোফাক্কেরুলImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 09, 2026 | 8:09 AM
Share

মালদহ: তিনি মাস্টার-মাইন্ড নন। প্ররোচনা দেননি। টিভি ৯ বাংলায় দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন মোথাবাড়িতে বিচারকদের হেনস্থার ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্ত মিম নেতা তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। NIA-কে তদন্তে সব রকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি। তবে, SIR-এ বৈধ ভোটারদের নাম বাদের লড়াই চলবে সে কথাও স্পষ্ট করেছেন তিনি।

বুধবার আদালতে তোলা হচ্ছিল অভিযুক্ত মোফাক্কেরুলকে। সেখান থেকেই টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে দাবি ধৃত আইনজীবী মোফাক্কেরুল বলেন, “আন্দোলন চলবে, আন্দোলন চলবে, গোটা পশ্চিমবঙ্গে আন্দোলন চলবে। জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু-মুসলমান যাঁদের নাম কেটে গেছে তাঁদের জন্য এই অন্দোলন চলবে।”

অপরদিকে তাঁর হয়ে সওয়াল করা আইনজীবী সল্টু মিঞ্া বলেন, “উনি মাস্টারমাইড মিডিয়া বানিয়েছে। তাই উনি মাস্টার-মাইন্ড কি না তদন্ত বলবে। উনি যখন ভাষণ দিয়েছিলেন সেটা আমরা শুনেছি। উনি কি কোথাও মোথাবাড়ি নিয়ে কিছু বলেছেন? আমরা এটা কখনওই মানি না যে বিচারকদের আটকাবে। এটা কাম্য নয়। উনি সূর্যাপুর যেটা ২৫ কিলোমিটার দূরে মোথাবাড়িতে অবস্থিত। গাড়ি উপরে দাঁড়িয়ে বলছিলেন, সেটা হয়ত কারও খারাপ লেগেছে। তার জন্য তদন্ত হোক। তবে বিচারকদের হেনস্থায় উনি মাস্টার মাইন্ড কি না তদন্ত হোক।”

আরও এক আইনজীবী বলেন, “মুখ্যমন্ত্রী নিজেই বলছেন, সিআইডিকে দিয়ে মাস্টারমাইন্ডকে গ্রেফতার করিয়েছি। ওঁর বার্তাটাই গোটা জায়গায় ঘুরেছে। ওইখানকার সাধারণ মানুষ ৫-৭ জায়গা অবরোধ করে। মমতা বন্দ্যোপাধ্য়ায় মাস্টারমাইন্ড বলার পরই এমন ছড়িয়েছে। উনি তদন্ত না করেই মাস্টার মাইন্ড বলে দিলেন। এরপরই প্রকৃত দোষীরাই আড়াল হচ্ছে।”

Follow Us