AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lightening: একের পর এক স্কুলপড়ুয়াকে কোলে নিয়ে ছুটছেন এলাকার লোকজন, বাজ পড়ে ভয়ঙ্কর কাণ্ড!

Murshidabad: এদিন দুপুরে তুমুল বৃষ্টি শুরু হয় জেলার একাধিক জায়গায়। সঙ্গে প্রবল বজ্রপাত। ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ভিতর একটি গাছ রয়েছে। সেই গাছেই পড়ে সজোরে বাজ। তাতেই প্রায় ২০ জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী আহত হয়। তবে আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে।

Lightening: একের পর এক স্কুলপড়ুয়াকে কোলে নিয়ে ছুটছেন এলাকার লোকজন, বাজ পড়ে ভয়ঙ্কর কাণ্ড!
হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে পড়ুয়াদের।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 11, 2024 | 4:46 PM
Share

মুর্শিদাবাদ: বর্ষার বর্ষণে নাজেহাল উত্তরবঙ্গ। তবে দক্ষিণে তেমন ভারী বৃষ্টি দেখা যাচ্ছে না। কিন্তু বজ্রপাতের চোখ রাঙানি বিপদ বাড়াচ্ছে জেলায় জেলায়। বৃহস্পতিবার দুপুরে মুহুর্মুহু বাজের ঝলকানি। তাতেই আহত হল একটি স্কুলের ২০ জনেরও বেশি পড়ুয়া। মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।

এদিন দুপুরে আঁতকে ওঠার মতো দৃশ্য দেখা যায় মুর্শিদাবাদের ডোমকল হাসপাতাল চত্বরে। স্কুলের ইউনিফর্ম পরা একের পর এক ছেলে মেয়েকে কোলে তুলে নিয়ে ছুটতে ছুটতে হাসপাতালে এসে ঢোকেন অভিভাবক, আত্মীয়, এলাকার লোকজন। সেখানেই জানা যায় এই ঘটনার কথা।

এদিন দুপুরে তুমুল বৃষ্টি শুরু হয় জেলার একাধিক জায়গায়। সঙ্গে প্রবল বজ্রপাত। ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ভিতর একটি গাছ রয়েছে। সেই গাছেই পড়ে সজোরে বাজ। তাতেই প্রায় ২০ জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী আহত হয়। তবে আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে।

বুধবার থেকেই বৃষ্টিবৃর পূর্বাভাস ছিল মুর্শিদাবাদ জেলায়। এদিন হালকা বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবারও সেই বৃষ্টি চলে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হয় একাধিক জায়গায়। ডোমকল হাসপাতালচত্বরের সামনেও জল জমে যায়।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী