AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: বাবা-মা বাংলাদেশি, ছেলে যুব তৃণমূল নেতা আগুন

Murshidabad: জলঙ্গির ঘোষপাড়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আগুন মণ্ডল। তাঁর বাবা-মা বাংলাদেশের নাগরিক। তাঁরা সেখানেই থাকেন। যুব এই তৃণমূল নেতার পরিচয় সংক্রান্ত তথ্য সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে।

Murshidabad: বাবা-মা বাংলাদেশি, ছেলে যুব তৃণমূল নেতা আগুন
তৃণমূল যুব নেতা আগুন মণ্ডলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 12, 2025 | 1:25 PM
Share

জলঙ্গি: বাংলাদেশের নাগরিক হয়ে তৃণমূলের টিকিটে জিতে গ্রাম পঞ্চায়েত প্রধান হয়েছেন। কিছুদিন আগে এই অভিযোগ ঘিরে শোরগোল পড়েছিল মালদহের চাঁচলে। শেষপর্যন্ত মালদহের রশিদাবাদের গ্রাম পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরানো হয় লাভলি খাতুন নামে ওই তৃণমূল নেত্রীকে। এবার মুর্শিদাবাদে এক যুব তৃণমূল নেতার ভারতীয় নাগরিকত্ব নিয়ে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। জলঙ্গিতে আগুন মণ্ডল নামে ওই যুব তৃণমূল নেতা বাংলাদেশি বলে সরব হয়েছে বিজেপি। যদিও নিজের নাগরিকত্ব নিয়ে যুক্তি দিয়েছেন ওই যুব তৃণমূল নেতা।

জলঙ্গির ঘোষপাড়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আগুন মণ্ডল। তাঁর বাবা-মা বাংলাদেশের নাগরিক। তাঁরা সেখানেই থাকেন। যুব এই তৃণমূল নেতার পরিচয় সংক্রান্ত তথ্য সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, ভোটার কার্ডে যুব এই তৃণমূল নেতার বাবার নাম নেই। তার জায়গায় ‘অন্যের নাম’ লেখা রয়েছে।

তাঁর বাবা-মা যে বাংলাদেশে থাকেন, তা অস্বীকার করেননি যুব তৃণমূল নেতা আগুন মণ্ডল। তবে তাঁর দাবি, বাবা-মা বাংলাদেশে থাকলেও তিনি ছোটবেলাতেই মুর্শিদাবাদে তাঁর দাদুর বাড়িতে চলে আসেন। এবং এখানেই বড় হন। আগুন মণ্ডলের বক্তব্য, “আমি ছোটবেলায়ই ভারতে চলে আসি। তারপর থেকেই এখানে মানুষ হয়েছি। কিন্তু বাবার নামের জায়গায় ‘অন্যান্য’ লেখা নিয়ে যে বিতর্ক হচ্ছে, তা ভিত্তিহীন।”

তবে এই দাবি মানতে নারাজ ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলেরই প্রধান ফিরোজ আলি। তিনি বলেন, “যদি মিস্টার আগুন মণ্ডলের বাবার বাড়ি বাংলাদেশে হয়, তাহলে তিনি কীভাবে ভারতীয় নাগরিক হলেন? এটা বড় প্রশ্ন। আমরা বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।”

এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে জলঙ্গির কংগ্রেস ব্লক সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, “এখানে এটা নতুন নয়। যেটা ধরা পড়ে, সেটা মানুষ জানতে পারে। বাংলাদেশ থেকে এসে এখানে শাশুড়িকে মা বলে। এখানে ছেলের বউ আবার বোন হয়ে যায়। বিভিন্ন উপায়ে এখানে ভোটার হয়।”

ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
বালি মাফিয়াদের দাপট মহানন্দায়, সব দেখেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
বালি মাফিয়াদের দাপট মহানন্দায়, সব দেখেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
সই করল না চিঠিতে, কংগ্রেসের সঙ্গে কেন নেই তৃণমূল?
সই করল না চিঠিতে, কংগ্রেসের সঙ্গে কেন নেই তৃণমূল?