Congress Candidate: খাঁ খাঁ করছে বাড়ির সামনের রাস্তা, নন্দীগ্রামের পর রেজিনগরেও বড় জল্পনা
Rejinagar Congress Candidate: শনিবার সকালে দেখা গেল, খাঁ খাঁ করছে রবিউলের বাড়ির সামনের রাস্তা। না আছে কোনও কর্মী, না বেরচ্ছেন নেতা নিজে। প্রচারের কোনও আবহও দেখা যাচ্ছে না। সূত্রের খবর, শুক্রবার রাতে একটি বৈঠক হয়েছে, সেখানে কর্মীরাই রবিউলকে মনোনয়ন প্রত্যাহার করার কথা বলেছেন।

রেজিনগর: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল নতুন প্রতীক ও নাম পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মনোনয়ন প্রত্যাহার করেছেন নন্দীগ্রামে (Nandirgam) মমতা-তৃণমূলের প্রার্থী সঞ্চিতা দে প্রধান। আর এরপরই জল্পনা তৈরি হয়েছে রেজিনগরের প্রার্থী রবিউল ইসলামকে ঘিরে। আজ শনিবার, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিনই রবিউল মনোনয়ন প্রত্যাহার করতে পারেন বলে বাড়ছে জল্পনা।
শুক্রবার মমতা ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক পাওয়ার পর মনোনয়ন এই বিষয়ে রবিউলকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন, ভোটে লড়ার ক্ষেত্রে এখনও সন্দেহ আছে। ভোটে আদৌ লড়বেন কি না, সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দেন তিনি। রবিউল বলেন, “আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে নির্দেশ দেব, সেভাবেই চলব।” মমতাকে বিজেপি ভয় পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে শনিবার সকালে দেখা গেল, খাঁ খাঁ করছে রবিউলের বাড়ির সামনের রাস্তা। না আছে কোনও কর্মী, না বেরচ্ছেন নেতা নিজে। প্রচারের কোনও আবহও দেখা যাচ্ছে না। সূত্রের খবর, শুক্রবার রাতে একটি বৈঠক হয়েছে, সেখানে কর্মীরাই রবিউলকে মনোনয়ন প্রত্যাহার করার কথা বলেছেন। কর্মীরা নাকি চাইছেন না যে রবিউল ভোটে লড়ুন।
এদিকে, শুক্রবার রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে সূত্রের খবর। তারপর কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। ফলে, এদিনই সিদ্ধান্ত নিতে হবে মমতা শিবিরকে।
