AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad Unrest: ‘গলায় ছুরি ঠেকিয়ে কানের দুলটা ছিনিয়ে নিল’, সাংবাদিককে দেখেই কেঁদে ফেললেন বৃদ্ধা

Murshidabad Unrest: নববর্ষে নতুন জামা তো দূরস্ত! ৪ দিন ধরে একই জামায় গ্রামের বাচ্চারা। সব হারিয়ে চোখে জল বড়দের। কীভাবে নতুন করে জীবন শুরু করবেন, সব হারিয়ে কীভাবে চলবে সংসারের ঘানি, তা নিয়ে দিশেহারা এলাকারই বাসিন্দারা।

Murshidabad Unrest: ‘গলায় ছুরি ঠেকিয়ে কানের দুলটা ছিনিয়ে নিল’, সাংবাদিককে দেখেই কেঁদে ফেললেন বৃদ্ধা
বিষাদের ছায়া গোটা গ্রামে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 15, 2025 | 4:02 PM
Share

বেতবোনা: নববর্ষের আলো নয়, এখন বিষাদের অন্ধকারে ঢেকে রয়েছে সামশেরগঞ্জের বেতবোনা গ্রাম। চোখে জল নিয়ে গ্রামের বাসিন্দাদের শুধু একটাই কথা, নববর্ষে বাঙালির সব কিছু নতুন থেকে শুরু হয়। কিন্তু আমাদের সেই শুরু করার ক্ষমতাটুকু শেষ করে দিয়েছে দুষ্কৃতীরা। কীভাবে নতুন করে জীবন শুরু করবেন, সব হারিয়ে কীভাবে চলবে সংসারের ঘানি, তা নিয়ে দিশেহারা এলাকারই বাসিন্দারা। ধ্বংসাবশেষের মধ্যেই অন্ধকারের মধ্যে হাতরাচ্ছেন তাঁরা। যদি কিছু বেঁচে থাকে। 

মেলেনি নববর্ষের নতুন জামা। তিন চারদিন ধরে একই জামা পরে কোনওরকমে দিন কাটছে গ্রামের ছোট-ছোট ছেলেমেয়েদের। নববর্ষে পেটে খিদে, চোখে অসহায়তা! আনন্দ তো দূর অস্ত, এখন সুরক্ষা, মাথায় ছাদ, গায়ে পোশাক এবং পেটে খাবার– হন্যে হয়ে খুঁজে চলেছে গোটা গ্রাম। খাবার না পেলে বাঁচব কীভাবে? চোখ মুছতে মুছতে প্রশ্ন গ্রামের বাসিন্দাদের।

কাঁদতে কাঁদতেই গ্রামের এক মহিলা বললেন, “আমার ঘরে কিছু নেই। সব সোনাদানা যা ছিল সব নিয়ে চলে গিয়েছে। ছাগলের বাচ্চাগুলোকেও নিয়ে চলে গিয়েছে। কাঁসার তালা, হাঁড়ি যা ছিল ঘরে তাও নিয়ে গিয়েছে। বাথরুম, কল সব ভেঙে দিয়েছে। কিচ্ছু নেই।” 

চোখ জল নিয়েই আর এক বৃদ্ধ বলছেন, “নববর্ষের আনন্দ আর কোথায় বাবা! আমার বাড়িতে তো কিছুই নেই। লুটপাট করে সব নিয়ে চলে গিয়েছে। আমার গলায়, আমার কানে ছুরি ধরেছিল। আমার কানের ছিনিয়ে নিয়েছে। তিনটে খাসি ছিল নিয়ে চলে গিয়েছে। আমার বাড়িতে আর কিছুই নেই। ওরা বলছিল কানের না দিলে আপনাদের বেইজ্জত করা হবে।” 

Follow Us
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?