AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir: ‘অনেক বাজেবাজে কথা শুনতে হচ্ছে’, MLA-দের কাঠগড়ায় দাঁড় করিয়ে খোদ হুমায়ুনের প্রশ্ন, ‘কেন এমন হল?’

Humayun Kabir: হুমায়ুন মঙ্গলবার বলেছেন, যাঁরা অশান্তি লাগানোর চেষ্টা করছেন তাদের বরদাস্থ করা হবে না। নিজের দলের এতজন জনপ্রতিনিধি থাকার পরও কীভাবে এই অশান্তির পরিবেশ তৈরি হল? প্রশ্ন তুলেছেন হুমায়ুন।

Humayun Kabir: 'অনেক বাজেবাজে কথা শুনতে হচ্ছে', MLA-দের কাঠগড়ায় দাঁড়  করিয়ে খোদ হুমায়ুনের প্রশ্ন, 'কেন এমন হল?'
হুমায়ুন কবীর, বিধায়কImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 15, 2025 | 5:56 PM
Share

মুর্শিদাবাদ: জ্বলছে মুর্শিদাবাদ। সুতি-ধুলিয়ান-জঙ্গীপুরের মতো একাধিক জায়গায় অশান্তি চলছে। এই নিয়ে মুখ খুললেন বিধায়ক হুমায়ুন কবীর। এই মুর্শিদাবাদ নিয়ে গর্বিত ছিলেন হুমায়ুন। এখনও রয়েছেন। বারেবারে বলেছেন, এই জেলা বরাবর সম্প্রীতির নজির রেখেছে। হুমায়ুনের সেই মুর্শিদাবাদে এই ধরনের ঘটনা কীভাবে ঘটল তা ভেবেই কুল-কিনারা করতে পারছেন না তিনি। ‘জেলাবাসী হিসাবে মোটেই সুখকর নয়’, বলছেন ভরতপুরের তৃণমূলের বিধায়ক।

বরাবরই হুমায়ুনকে দেখা যায় ‘দাপুটে’ মেজাজে। কয়েক দিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুমকি দিয়ে বলেছিলেন, “মুর্শিদাবাদে ঢুকলেই কত ধানে কত চাল বুঝিয়ে দেবেন।” ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে বিঁধতে গিয়ে হুমায়ুন হাতেও তুলে নিয়েছিলেন গীতা। বলেছিলেন, “আমি কয়েকদিন পড়েছিলাম। তবে কিছু অক্ষর কঠীন তাই বুঝতে অসুবিধা হয়।” জানিয়েছিলেন, তিনি যেমন নিজের ধর্মের প্রতি আস্থাশীল, তেমন অন্যের ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল। সেই হুমায়ুন আজ দেখা গেল খানিকটা নিস্তেজ। বললেন, “ত্রিস্তরীয় জনপ্রতিনিধি রয়েছেন এই জেলায়। এখানে তৃণমূল অনেক বড়-বড় মাথা আছে। অল্প সংখ্যক বিরোধী রয়েছে। সকলকে মিলে এই জেলার হারিয়ে যাওয়া গৌরব ফেরাতে হবে।”

হুমায়ুন মঙ্গলবার বলেছেন, যাঁরা অশান্তি লাগানোর চেষ্টা করছেন তাদের বরদাস্থ করা হবে না। নিজের দলের এতজন জনপ্রতিনিধি থাকার পরও কীভাবে এই অশান্তির পরিবেশ তৈরি হল? প্রশ্ন তুলেছেন হুমায়ুন। তিনি বলেন, “এখানে তিন-তিন জন বিধায়কের বাস। সামশেরগঞ্জ, ফরাক্কা এবং সাগরদিঘির বিধায়কের স্থানীয়। সর্বপরি খলিলুর রহমান যিনি ওই লোকসভার সাংসদ ও জেলা পরিষদের সভাপতিও। এতগুলো জনপ্রতিনিধি থাকার পরও আমাদের জেলার কেন বদনাম হল? জেলাবাসী হিসাবে আমাদের অনেক বাজেবাজে কথা শুনতে হচ্ছে। এটা মোটেই ভাল লাগছে না। সুখকর হচ্ছে না।” হুমায়ুনের আহ্বান, যেভাবে দীর্ঘদিন ধরে এই জেলায় সম্প্রীতি বজায় ছিল, সেই একই ভাবে আবার সবটা ঠিক করতে হবে।

Follow Us
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?