AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir: বড় বড় কাতলা-বোয়াল, লাখ টাকার মাছ নিয়ে বিলি করে দিলেন ওসি! বড় অভিযোগ হুমায়ুনের

Murshidabad: পুকুরের পাশেই হাজির হয় পুলিশ। উপস্থিত ছিল কেন্দ্রীয় বাহিনীও। জেলেরা সেই সময় মাছ ধরছিলেন। হুমায়ুনের দাবি, প্রায় ১ লক্ষ টাকার মাছ ধরে ডেকে রাখা ছিল। সেই মাছ নিয়ে নেন ওসি। তিনি বলেন, "ওই পুকুরে ২ কেজির কাতলা, ১০ কেজির বোয়াল মাছ আছে।"

Humayun Kabir: বড় বড় কাতলা-বোয়াল, লাখ টাকার মাছ নিয়ে বিলি করে দিলেন ওসি! বড় অভিযোগ হুমায়ুনের
প্রতীকী ছবিImage Credit: AI Generated Image
| Edited By: | Updated on: Jul 02, 2026 | 2:50 PM
Share

মুর্শিদাবাদ: পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হলেন এজেইউপি (AJUP) বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর লিজ নেওয়া পুকুর থেকে তোলা মাছ সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন ওসি। বৃহস্পতিবার এমনই অভিযোগ তুলেছেন নওদার বিধায়ক। তাঁর দাবি, জেলেদের কাছ থেকে মাছ কেড়ে নেওয়া হয়েছে। এদিন সকালে ওই পুকুরের ধারে কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশ পৌঁছে গিয়েছিল বলে দাবি করেন তিনি। তবে পুলিশের দাবি, হুমায়ুনের লিজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, খৈতানদের কাছ থেকে ওই পুকুর লিজে নিয়েছিলেন হুমায়ুন। সেখান থেকে মাছ ধরে বিক্রি করতেন মৎস্যজীবী বা জেলেরা। এদিন সেই পুকুরের পাশেই হাজির হয় পুলিশ। উপস্থিত ছিল কেন্দ্রীয় বাহিনীও। জেলেরা সেই সময় মাছ ধরছিলেন। হুমায়ুনের দাবি, প্রায় ১ লক্ষ টাকার মাছ ধরে ডেকে রাখা ছিল। সেই মাছ নিয়ে নেন ওসি। তিনি বলেন, “ওই পুকুরে ২ কেজির কাতলা, ১০ কেজির বোয়াল মাছ আছে। সেই মাছ নিয়ে নেওয়া হল। এটা কেমন প্রশাসন চলছে?”

পুলিশের দাবি, লিজের মেয়াদ শেষ হওয়ার পরও ওই পুকুর থেকে মাছ ধরছিলেন হুমায়ুন কবীর। সেই কারণেই আজ সেখানে পৌঁছে যায় পুলিশ। অন্যদিকে, পুকুরে মালিক সংস্থা বা খৈতানদের দাবি, লিজ শেষ হয়ে গিয়েছে আগেই। এছাড়া, লক্ষাধিক টাকা বকেয়াও রয়েছে। যে টাকা দেওয়ার চুক্তিতে হুমায়ুন ওই পুকুর লিজ নেন, সেই টাকা দেওয়া হয়নি বলেও অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের