
কলকাতা: তৃণমূল-বিজেপি-সিপিএম-সিআইএমএল-এর প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। আর এবার প্রার্থী তালিকা দিল হুমায়ুন কবীরের ‘আম জনতা উন্নয়ন’ পার্টির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করছেন। ১৮২টি আসনে প্রার্থী দেওয়া হচ্ছে। সেখান থেকে মুর্শিদাবাদ, মালদহের প্রার্থী তালিকা প্রকাশ করা করলেন তিনি। তবে, এবার হুমায়ুন কবীর লড়বেন না ভরতপুর থেকে। শুভেন্দু অধিকারী যেমন নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে লড়বেন, তেমনই হুমায়ুন কবীরও লড়বেন দুজায়গা থেকে। কিন্তু এখানেও তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। শুভেন্দু নন্দীগ্রামের পাশাপাশি কলকাতায় এসে ভবানীপুরে লড়ছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার উদ্দেশ্যে। তবে তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবীর লড়বেন মুর্শিদাবাদেরই দুটি বিধানসভা আসন থেকে, ওয়াকিবহাল মহলের প্রশ্ন, কেন? তিনি কাকে হারাতে চাইছেন? নাকি নিজের হারার আশঙ্কাতেই দু’জায়গা থেকে লড়ছেন তিনি?
সাংবাদিক বৈঠক করে হুমায়ুন বলেন, “আমরা ১৮২টি আসনে প্রার্থী দিচ্ছি। মালদহ-মুর্শিদাবাদের প্রার্থী দেব। বাকি পুরো তালিকা আগামী ২২ তারিখ রবিবার ১ নাগাদ বলব। মিম কয়েকটি আসনে লড়ব।”
কে কোথা থেকে লড়াই করবে?