AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asaduddin Owaisi: হায়দরাবাদ থেকে এল বার্তা, অবশেষে বিধানসভা ভোটে সঙ্গী পেলেন হুমায়ুন

West Bengal assembly election: গত বছরের ২২ ডিসেম্বর পথ চলা শুরু হয়েছে হুমায়ুনের দলের। নতুন দল গঠনের পরই সিপিএম, আইএসএফ, মিমকে জোটবার্তা দিয়েছিলেন হুমায়ুন। এমনকি, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠকও করেন। তবে বামফ্রন্ট ও আইএসএফের সঙ্গে হুমায়ুনের দলের জোট শেষপর্যন্ত হয়নি। এই পরিস্থিতিতে হুমায়ুন ঘোষণা করেন, তাঁর দল ১৮২টি আসনে প্রার্থী দেবে।

Asaduddin Owaisi: হায়দরাবাদ থেকে এল বার্তা, অবশেষে বিধানসভা ভোটে সঙ্গী পেলেন হুমায়ুন
আসাদউদ্দিন ওয়েইসি (বাঁদিকে), হুমায়ুন কবীর (ডানদিকে)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 23, 2026 | 7:38 AM
Share

মুর্শিদাবাদ: জোট বার্তা দিয়েছিলেন তৃণমূল ও বিজেপি বিরোধী সব দলকে। এমনকি, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠকও করেছিলেন। তবে এতদিন জোটসঙ্গী খুঁজে পাননি। অবশেষে বিধানসভা নির্বাচনে জোটসঙ্গী পেলেন হুমায়ুন কবীর। বাংলায় বিধানসভা ভোটে তাঁর দল আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট বাঁধছে মিম। সুদূর হায়দরাবাদ থেকে এ কথা ঘোষণা করলেন মিমের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। 

গত বছরের ২২ ডিসেম্বর পথ চলা শুরু হয়েছে হুমায়ুনের দলের। নতুন দল গঠনের পরই সিপিএম, আইএসএফ, মিমকে জোটবার্তা দিয়েছিলেন হুমায়ুন। এমনকি, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠকও করেন। তবে বামফ্রন্ট ও আইএসএফের সঙ্গে হুমায়ুনের দলের জোট শেষপর্যন্ত হয়নি। এই পরিস্থিতিতে হুমায়ুন ঘোষণা করেন, তাঁর দল ১৮২টি আসনে প্রার্থী দেবে। দেড়শোর মতো আসনে প্রার্থীদের নামও ঘোষণা করেছে আম জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুন নিজে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রেজিনগর ও নওদা। কলকাতার ভবানীপুর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনেও প্রার্থী দিয়েছে হুমায়ুনের দল।

এবার হুমায়ুনের দলের সঙ্গে জোট বাঁধার ঘোষণা করলেন আসাদউদ্দিন ওয়েইসি। রবিবার হায়দরাবাদে এক সভায় তিনি বলেন, বাংলায় হুমায়ুনের দলের সঙ্গে জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করবে মিম। গরিব মানুষের কথা তুলে ধরবে তাঁর দল। ওয়েইসি বলেন, “বাংলার মাটিতে অন্যায় ও বঞ্চনার বিরুদ্ধে এবার ঐক্যবদ্ধ লড়াই হবে।”

বাংলায় সংখ্যালঘু অধ্যুষিত বিভিন্ন জায়গায় ক্রমশ শক্তি বৃদ্ধি করেছে ওয়েইসির মিম। বিশেষ করে মালদহ ও মুর্শিদাবাদে। এবার মিম হুমায়ুনের দলের সঙ্গে জোট বেঁধে কতগুলি আসনে প্রার্থী দেয়, সেটাই দেখার। বাংলার বিধানসভা নির্বাচনে হুমায়ুনের দল ও মিমের জোট কতটা প্রভাব ফেলবে, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

Follow Us
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
রোদে-জলে প্রচার, 'কুল' থাকতে কোন পোশাক বেছে নিচ্ছেন অগ্নিমিত্রা?
রোদে-জলে প্রচার, 'কুল' থাকতে কোন পোশাক বেছে নিচ্ছেন অগ্নিমিত্রা?
পরীক্ষার সময় বই খুলে...প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?
পরীক্ষার সময় বই খুলে...প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?
ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত ট্রেন পরিষেবা
ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত ট্রেন পরিষেবা
ইজরায়েলের পরমাণু ঘাঁটিতে হামলা ইরানের, যা ভয়ঙ্কর ক্ষতি হল...
ইজরায়েলের পরমাণু ঘাঁটিতে হামলা ইরানের, যা ভয়ঙ্কর ক্ষতি হল...
গৌতমের প্রচারে পুরনিগমের গাড়ি, বিধিভঙ্গের অভিযোগ
গৌতমের প্রচারে পুরনিগমের গাড়ি, বিধিভঙ্গের অভিযোগ
ভোট প্রচারে বাম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের ডায়েটে কী কী থাকছে?
ভোট প্রচারে বাম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের ডায়েটে কী কী থাকছে?
হাতে কাতলা মাছ, কোথায় চললেন বিজেপি প্রার্থী?
হাতে কাতলা মাছ, কোথায় চললেন বিজেপি প্রার্থী?
BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় সুপ্তি পাণ্ডের
BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় সুপ্তি পাণ্ডের
'আমি আপনাদেরই ছেলে', ভোট প্রচারেও সবাইকে চমকে দিলেন সুজিত বসু
'আমি আপনাদেরই ছেলে', ভোট প্রচারেও সবাইকে চমকে দিলেন সুজিত বসু