AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murder Case: বেঁচে নেই আগের দু’জনে, তৃতীয়পক্ষের স্ত্রীকেও পিটিয়ে খুনের অভিযোগ! চাঞ্চল্য ডোমকলে

Murshidabad: পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের কিছু সময় পর থেকেই জমি ফিরিয়ে দেওয়ার জন্য ব্যাপক অত্যাচার চলতো পারভিনার উপরে। তা নিয়ে অশান্তি লেগেই থাকতো। এরইমধ্যে বিবার সকালে বাড়িতেই পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এমনকি দেহে প্রাণ নেই বুঝে হাসপাতালে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্তরা।

Murder Case: বেঁচে নেই আগের দু'জনে, তৃতীয়পক্ষের স্ত্রীকেও পিটিয়ে খুনের অভিযোগ! চাঞ্চল্য ডোমকলে
চাঞ্চল্য এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 22, 2026 | 12:27 PM
Share

মুর্শিদাবাদ: মাত্র ২ কাঠা জমির জন্য বাড়ির বউকেই নির্মমভাবে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। কাঠের বরগা দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। খুনের পর আবার হাসপাতালে দেহ রেখে তাঁরা পালিয়েও গিয়েছেন বলে অভিযোগ মেয়ের বাড়ির লোকজনের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক মুর্শিদাবাদের ডোমকলের ঘোড়ামারা নিশ্চিতপুর এলাকায়। 

মৃত ওই গৃহবধূর নাম পারভিনা খাতুন। পরিবারের অভিযোগ, এক এক করে আগে দু’টি বিবাহ করেন নিশ্চিতপুরের হবি মণ্ডল। কিন্তু দু’জনেরই মৃত্যু হলে শুরু হয়ে যায় তৃতীয় বিয়ের প্রস্তুতি। জলঙ্গির ফরিদপুরের পারভিনাকে বিয়ে করেন হবি। যদিও পারভিনারও এটা দ্বিতীয় বিয়ে। পারভিনার পরিবারের সদস্যরা বলছেন দু’বছরে আগে বিয়ের সময় শর্ত দেওয়া হয়েছিল তাঁকে দু কাঠা জমি দেওয়া হবে। সেটা দেওয়া হয়। বিয়ের পর কিছু সব ঠিকঠাক চললেও কিছু সময়ের মধ্যেই তাল কাটে। 

পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের কিছু সময় পর থেকেই জমি ফিরিয়ে দেওয়ার জন্য ব্যাপক অত্যাচার চলতো পারভিনার উপরে। তা নিয়ে অশান্তি লেগেই থাকতো। এরইমধ্যে বিবার সকালে বাড়িতেই পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এমনকি দেহে প্রাণ নেই বুঝে হাসপাতালে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্তরা। খোঁজ মিলছে হবি সহ তাঁর পরিবারের সদস্যদের। 

খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর চলে যায় পুলিশের কাছেও। খবর পেয়ে ছুটে আসে ডোমকল থানার পুলিশ। উদ্ধার করা হয় দেহ। পরিবারের তরফে লিখিত অভিযোগ পাওয়ার পর পুরোদমে শুরু হয়ে গিয়েছে তদন্ত। সম্পর্কে মৃতার দাদা বাপি মণ্ডল বলছেন, “আজ সকালেই ঘটনাটা ঘটেছে। হবির বাড়ির লোকজন মিলেই ওকে মেরে ফেলেছে। মাথায় আঘাত, কান দিয়ে রক্ত বের হচ্ছিল। অনেক রক্তপাত হয়েছে। আমরা এ ঘটনার সঠিক তদন্ত চাই। পুলিশকে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে হবে।” 

Follow Us