AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad Fire: ‘যা করার করুন’, শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে জেল, ফিরে এসে ফের আগুন লাগানোর চেষ্টা ‘গুণধর’ জামাইয়ের

Murshidabad: প্রায় তিন মাস আগে ভগবানগোলার ওলাপুর এলাকায় শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে রামচাঁদ বাটি গ্রামের বাসিন্দা সুমন শেখের বিরুদ্ধে।

Murshidabad Fire: 'যা করার করুন', শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে জেল, ফিরে এসে ফের আগুন লাগানোর চেষ্টা 'গুণধর' জামাইয়ের
গুণধর জামাই (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: May 25, 2022 | 6:19 PM
Share

মুর্শিদাবাদ: শ্বশুরবাড়িতে আগুন লাগানোর অভিযোগে একবার পুলিশ গ্রেফতার করেছিল জামাইকে। দীর্ঘদিন জেলেই ঠাঁই হয়েছিল তার। এরপর জেল থেকে ফিরে এসে ফের একই কাজ করল গুণধর জামাই। ফলত পুনরায় তার ঠাঁই হল জেলে।

মুর্শিদাবাদের ভগবানগোলার ওলাপুর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, প্রায় তিন মাস আগে ভগবানগোলার ওলাপুর এলাকায় শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে রামচাঁদ বাটি গ্রামের বাসিন্দা সুমন শেখের বিরুদ্ধে। পুলিশ সেই ঘটনায় তাকে গ্রেফতারও করে। কয়েক মাস জেল খাটার পর ফিরে আসে সুমন। অভিযোগ, বুধবার সকালে ফের সে শ্বশুরবাড়িতে আগুন ধরাতে যায় বলে। তখনই স্থানীয় বাসিন্দাদের কাছে হাতেনাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। এলাকাবাসী ছেলেটিকে বেঁধে রাখে। খবর দেওয়া হয় পুলিশে।

ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযুক্তকে আটক করে নিয়ে সে। যদিও, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ওই যুবক। সে বলেছে, ‘এর আগে বাড়ি পুড়িয়ে ছিলাম। আগের কেস নিয়ে আমাকে মারধর করেছে। গতকাল রাত্রে আমার বাড়ি পুলিশ গিয়েছিল। কে আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল জানিনা। এগারোটার সময় আমি থানায় গিয়ে ছিলাম এরপর আমি বাড়ি চলে আসি। সকালে রাস্তায় আমাকে দেখেই হাঁসুয়া দিয়ে তারা করেছে। এরপর বাগানের দিকে যেতেই আমাকে ধরে নেয়। তারপর আমাকে মারধর করে। এর আগে আগুন ধরিয়ে দিয়েছিলাম। এইবার করিনি। এই বাড়ির সঙ্গে আমি কোনও সম্পর্ক রাখতে চাই না। এখন যা করার করুন!’

এক এলাকাবাসী বলেন, ‘তিন মাস আগে এসে আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছিল। ও যাদের সঙ্গে মেলামেশা করত তারাই এমন কাজ করেছে। তখন ধরতে পারা যায়নি। পালিয়ে গিয়েছিল। আজকে আবারও ভোররাতে ও একই কাজ করতে যায়। বাড়ি জ্বালাতে এসেছিল। তখনই সকালবেলায় ধরে ওকে। সেই কারণে ওকে ধরে আমরা বেঁধে রাখি।’

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ