AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad BJP Campaign: এবার বিজেপির হয়ে ভোটের প্রচারে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের স্ত্রী

Murshidabad: জানা যাচ্ছে, মুর্শিদাবাদে সামশেরগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী ষষ্ঠী চরণ ঘোষের সমর্থনে বিজেপি সাংগঠনিক দক্ষিণ মালদা জেলার মহিলা মোর্চার পক্ষ থেকে ধুলিয়ানে সম্মেলনের আয়োজন করা হয়। বুধবার দুপুরে সেই সম্মেলন অনুষ্ঠিত হয় ধুলিয়ান পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের পৌরসভার অনুষ্ঠান বাড়িতে। মহিলা মোর্চার সেই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন মৃত পিতা পুত্রের পরিবার।

Murshidabad BJP Campaign: এবার বিজেপির হয়ে ভোটের প্রচারে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের স্ত্রী
হরগোবিন্দ দাস ও চন্দন দাসের স্ত্রীরা যোগ দিলেন বিজেপিতেImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 08, 2026 | 5:00 PM
Share

মুর্শিদাবাদ: নির্বাচনে লড়ছেন তামান্নার মা। নির্বাচনে লড়ছেন তিলোত্তমার মা। আর এবার ভোটের ময়দানে সামশেরগঞ্জের হিংসায় মৃত হরগোবিন্দ ও চন্দন দাসের স্ত্রী। বিজেপির হয়ে ভোট প্রচার করবেন হিংসায় মৃত হরগোবিন্দ দাস এর স্ত্রী পারুল দাস ও মৃত চন্দন দাসের স্ত্রী পিঙ্কি দাস।

জানা যাচ্ছে, মুর্শিদাবাদে সামশেরগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী ষষ্ঠী চরণ ঘোষের সমর্থনে বিজেপি সাংগঠনিক দক্ষিণ মালদা জেলার মহিলা মোর্চার পক্ষ থেকে ধুলিয়ানে সম্মেলনের আয়োজন করা হয়। বুধবার দুপুরে সেই সম্মেলন অনুষ্ঠিত হয় ধুলিয়ান পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের পৌরসভার অনুষ্ঠান বাড়িতে। মহিলা মোর্চার সেই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন মৃত পিতা পুত্রের পরিবার। উপস্থিত ছিলেন হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস ও চন্দন দাসের স্ত্রী পিংকি দাস। এই সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার মহিলা মোর্চার সভানেত্রী সুতপা মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতা নেতৃত্ব।

বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তারপরেই পারুল দাস ও পিংকি দাস আসেন। এই সম্মেলন ছাড়াও বিজেপির হয়ে ভোট প্রচারে দেখা যাবে শাশুড়ি ও বৌমাকে। হরগোবিন্দ দাসের স্ত্রী বলেন, “বিজেপি প্রথম থেকেই আমাদের সঙ্গ ছিল। আমাদের জন্য সব কিছু করল। তৃণমূলের কেউ আসেনি, আমার পার্টির লোকও আসেনি।” মৃতদের পরিবার বাম কর্মী-সমর্থক ছিলেন। তবে বিজেপি বারবার অভিযোগ করেছিল, বামেরা কেউ যোগাযোগ রাখেনি তাঁদের সঙ্গে। যদিও, একবার মীনাক্ষী মুখোপাধ্যায় ও মহম্মদ সেলিম দেখা করতে গিয়েছিলেন তাঁদের সঙ্গ। তবে, বিজেপির পক্ষ থেকে সাহায্য করা হয়েছিল এই পরিবারকে। অবশেষে আজ ভোটের প্রচারে মৃতদের স্ত্রী।

Follow Us