AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yusuf Pathan: মঞ্চে ইউসুফের ‘খেলা হবে’ স্লোগান, সেদিনের ‘বিদ্রোহী’ হুমায়ুন মিটমিট করে হাসছেন…

Murshidabad: মঞ্চে ইউসুফের হাত ধরে বার্তা দিতে দেখা গেল হুমায়ুনকে। আবার ইউসুফ যখন বলছেন, "ভাষাগত সমস্যা সেখানে হয় যেখানে মনের দূরত্ব থাকে। তবে হৃদয়ের সম্পর্ক থাকলে ভাষাগত কোনও সমস্যা হয় না। আর ভাষা তো শেখাই যায়", পাশে বসে হাসছেন হুমায়ুন। 

Yusuf Pathan: মঞ্চে ইউসুফের 'খেলা হবে' স্লোগান, সেদিনের 'বিদ্রোহী' হুমায়ুন মিটমিট করে হাসছেন...
হুমায়ুন কবীর ও ইউসুফ পাঠান।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 21, 2024 | 6:04 PM
Share

মুর্শিদাবাদ: ‘খেলা হবে’ স্লোগান দিয়ে ভোটের ময়দানে নামলেন ইউসুফ পাঠান। বৃহস্পতিবার থেকে শুরু হল তাঁর ভোট প্রচার। বহরমপুরে তৃণমূলের প্রার্থী ইউসুফ। এই কেন্দ্রে পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী। এখনও কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি ঠিকই, তবে এ কেন্দ্রে প্রার্থী বদলের কোনও প্রশ্ন যে এখনও নেই তাও বলাই যায়। সুতরাং ভোট ময়দানে ইউসুফ বনাম অধীরের লড়াই এবার। ইউসুফ অবশ্য একেবারে খেলোয়াড়সুলভ মনোভাব নিয়েই বলেন, তাঁরও ‘স্ট্রং টিম’ তৈরি।

বৃহস্পতিবার মুর্শিদাবাদে পৌঁছন ইউসুফ পাঠান। তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য তৈরি ছিল জেলা তৃণমূল নেতৃত্ব। বহরমপুর টেক্সটাইল মোড়ে তাঁকে অভ্যর্থনা জানান দলীয় নেতা-কর্মীরা। ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরও। প্রার্থী হিসাবে ইউসুফের নাম ঘোষণা করার পর যে হুমায়ুন প্রকাশ্যে বলেছিলেন, নির্দল হয়ে ভোটে দাঁড়াবেন। সেই হুমায়ুনকে এদিন দেখা গেল একেবারে অন্য মুডে।

মঞ্চে ইউসুফের হাত ধরে বার্তা দিতে দেখা গেল হুমায়ুনকে। আবার ইউসুফ যখন বলছেন, “ভাষাগত সমস্যা সেখানে হয় যেখানে মনের দূরত্ব থাকে। তবে হৃদয়ের সম্পর্ক থাকলে ভাষাগত কোনও সমস্যা হয় না। আর ভাষা তো শেখাই যায়”, পাশে বসে হাসছেন হুমায়ুন।

Follow Us