AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Geeta Chanting: বাংলায় ফের মেগা গীতাপাঠ! ব্রিগেডের পর আরও এক নতুন ইতিহাস রচনার টার্গেট

Mega Geeta Path: কলকাতায় ব্রিগেডের ময়দানে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজনে এক ব্যাপক সাফল্য দেখা গিয়েছিল। প্রধানমন্ত্রী আসার কথা থাকলেও, শেষ মুহূর্তে অন্য কর্মসূচির কারণে তিনি আসতে পারেননি। তবে ব্রিগেডের সেই মেগা আয়োজনে ভিড় ছিল চোখে পড়ার মতো। দূর দূরান্তের জেলা থেকে ট্রেনে-বাসে চেপে এসেছিলেন মানুষজন।

Geeta Chanting: বাংলায় ফের মেগা গীতাপাঠ! ব্রিগেডের পর আরও এক নতুন ইতিহাস রচনার টার্গেট
ব্রিগেডে গীতা পাঠের ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 02, 2024 | 6:50 PM
Share

মুর্শিদাবাদ: বাংলায় ফের মেগা গীতা পাঠের আয়োজন। গত বছরের ডিসেম্বরে কলকাতার বুকে আয়োজিত হয়েছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ। গীতা জয়ন্তী উপলক্ষ্যে সেদিন উৎসবের মেজাজ তৈরি হয়েছিল ব্রিগেডের ময়দানে। আর এবার আরও একবার মেগা গীতা পাঠ হতে চলেছে বাংলায়। এবার মুর্শিদাবাদের বহরমপুরে। আগামী ২৪ মার্চ মুর্শিদাবাদের বহরমপুরের ওয়াইএমএ ময়দানে ২৫ হাজার কণ্ঠে গীতা পাঠের আয়োজনের টার্গেট নেওয়া হয়েছে। যদিও এখনও বিষয়টি প্রাথমিক পর্যায়েই রয়েছে। শুক্রবারই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশি অনুমতি এবং অন্যান্য অনুমতি নেওয়ার প্রক্রিয়া এখনও বাকি। এবারের কর্মসূচির উদ্যোক্তা স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, যিনি ব্রিগেডের মেগা গীতা পাঠ কর্মসূচির অন্যতম উদ্যোক্তা ছিলেন।

কলকাতায় ব্রিগেডের ময়দানে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজনে এক ব্যাপক সাফল্য দেখা গিয়েছিল। প্রধানমন্ত্রী আসার কথা থাকলেও, শেষ মুহূর্তে অন্য কর্মসূচির কারণে তিনি আসতে পারেননি। তবে ব্রিগেডের সেই মেগা আয়োজনে ভিড় ছিল চোখে পড়ার মতো। দূর দূরান্তের জেলা থেকে ট্রেনে-বাসে চেপে এসেছিলেন মানুষজন। গীতা পাঠের সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ-সহ বঙ্গ বিজেপির বিভিন্ন নেতারা।

ব্রিগেডের অনুষ্ঠানের আয়োজক অবশ্য বিজেপি ছিল না। সাধু-সন্তদের এক মিলিত মঞ্চ এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। তবে রাম মন্দির উদ্বোধনের আগে, ব্রিগেডের গীতা পাঠে যে উচ্ছ্বাস ধরা পড়েছিল, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর এবার রাম মন্দির উদ্বোধনের পরবর্তী সময়ে বাংলায় ফের একবার মেগা গীতাপাঠের আয়োজন করার তোড়জোড় চলছে।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি