AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: মায়ের কোল থেকে ৭ মাসের মেয়েকে কেড়ে নিয়ে ছুড়ে দিয়েছিল পুকুরে, বাবাকে শিউরে ওঠার মতো শাস্তি দিল আদালত

Murshidabad: ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের ২৫ নভেম্বর মুর্শিদাবাদের রানিতলা থানার জীবনপুর দাসপাড়া এলাকায়। সেখানেই থাকতেন আলমামুন হক ও তার স্ত্রী মহিমা বিবি। অভিযোগ ছিল আলমামুন তার স্ত্রীর কোল থেকে সাত মাস সাত দিনের কন্যা সন্তানকে স্ত্রীর কোল থেকে কেড়ে নিয়ে দৌড়তে শুরু করেন।

Murshidabad: মায়ের কোল থেকে ৭ মাসের মেয়েকে কেড়ে নিয়ে ছুড়ে দিয়েছিল পুকুরে, বাবাকে শিউরে ওঠার মতো শাস্তি দিল আদালত
চরম শাস্তি দিল আদালত Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 07, 2024 | 5:34 PM
Share

রানিতলা (মুর্শিদাবাদ): মেয়ে হয়েছিল মেনে নিতে পারেননি। সেই রাগে সাত মাসের মেয়েকে স্ত্রীর কোল থেকে কেড়ে নিয়ে পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন বাবা। পাঁচ বছর আগের সেই ঘটনায় রায় দিল আদালত। দোষী সাব্যস্ত হলেন বাবা। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।

ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের ২৫ নভেম্বর মুর্শিদাবাদের রানিতলা থানার জীবনপুর দাসপাড়া এলাকায়। সেখানেই থাকতেন আলমামুন হক ও তার স্ত্রী মহিমা বিবি। অভিযোগ ছিল আলমামুন তার স্ত্রীর কোল থেকে সাত মাস সাত দিনের কন্যা সন্তানকে স্ত্রীর কোল থেকে কেড়ে নিয়ে দৌড়তে শুরু করেন। এরপর একটি পুকুরে ছুড়ে ফেলে দেয়। চোখের সামনে এই ঘটনা দেখে চিৎকার করতে থাকেন মহিলা। আশপাশের লোকজন শিশুকে উদ্ধার করে একটি পুকুর থেকে। তারপর নশিপুর ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করে। সেখানেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়।

তবে এখানেই শেষ নয়, মৃত শিশুর মা জানিয়েছিলেন,গর্ভাবস্থায় মহিমা বিবিকে তার স্বামী হুমকি দিয়েছিল তার কন্যা সন্তান হলে তাকে মেরে ফেলবে। এরপরই মহিমা নিজের স্বামীর বিরুদ্ধে রানিতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রেফতার হয় আলমামুন।

মোট ১৫ জনের সাক্ষ্যগ্রহণের পর শনিবার লালবাগের অতিরিক্ত জেলা এবং দায়রা আদালতের বিচারপতি ঋষি কুশারি আলমামুন হককে দোষী সাব্যস্ত করেন। যাবজ্জীবন কারাদণ্ড ১০হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?