AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPM Candidate Win From Domkol: ‘আমি CPM-TMC-BJP সকলের বিধায়ক, আমায় ভালবাসলে তেমনই আচরণ করুন, নইলে মুখ শুনতে হবে আমাকেই’,জয়ের পরই পার্টি কর্মীদের অভিভাবকের মতো বোঝালেন CPM-এর মাস্টারমশাই

Murshidabad: দীর্ঘদিন ধরেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত মোস্তাফিজুর। তাঁর রয়েছে পারিবারিক ব্যবসা। পাশাপাশি শিক্ষকতার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। SFI করতেন দীর্ঘদিন ধরে। বামেদের একেবারে তরুণ মুখ তিনি। ২০২১ সালেও ডোমকল থেকে লড়াই করেছিলেন মোস্তাফিজুর।

CPM Candidate Win From Domkol: 'আমি CPM-TMC-BJP সকলের বিধায়ক, আমায় ভালবাসলে তেমনই আচরণ করুন, নইলে মুখ শুনতে হবে আমাকেই',জয়ের পরই পার্টি কর্মীদের অভিভাবকের মতো বোঝালেন CPM-এর মাস্টারমশাই
মোস্তাফিজুর রানা Image Credit: Tv9 Bangla
| Updated on: May 04, 2026 | 11:57 PM
Share

তাঁকে ঘিরে আনন্দের শেষ নেই। তাঁকে ঘিরে উত্তেজনার শেষ নেই। তাঁকে ঘিরে এখন মানুষের বিশেষ করে বামেদের আবেগের শেষ নেই। কারণ তিনিই গোটা রাজ্যে দলের মুখ রক্ষা করেছেন। কথা হচ্ছে ডোমকলের সদ্য জয়ী সিপিএম প্রার্থী মোস্তাফিজুর খান (রানা) নিয়ে। আর তাঁর জয়ের পর বাঁধ ভাঙা উচ্ছ্বাস সেখানে। তবে, এই আনন্দে যাতে অন্যের ক্ষতি না হয় তা দলের কর্মীদের অভিভাবকের মতো বোঝালেন তিনি।

একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে সিপিএম-এর সোশ্যাল মিডিয়া থেকে। যেখানে দেখা যাচ্ছে, রানা দাঁড়িয়ে রয়েছেন। তাঁকে ঘিরে রয়েছেন দলের কর্মী-সমর্থকরা। তাঁদের বোঝাচ্ছেন তিনি। পেশায় মাস্টারমশাই এই সিপিএম প্রার্থী। শিক্ষক যেমন তাঁর ছাত্রদের বোঝান কোনটা ঠিক আর কোনওটা ভুল। আজ ফের একবার যেন সেই ভূমিকাতেই দেখা গেল রানাকে। দাঁড়িয়ে থেকে অভিভাবকের মতো বোঝালেন। সঙ্গে এও বললেন, বাড়াবাড়ি হলে তাঁকেই কথা শুনতে হবে। তাই দলের কর্মীরা যেন সংযত থাকেন।

কী বললেন মোস্তাফিজুর?

আমি যেই রানা ছিলাম সেই রানাই আছি। শুধু দায়িত্ব বেড়েছে। অতিরিক্ত মাতামাতির দরকার নেই। বিধায়ক মানে ডোমকলের সকলের বিধায়ক আমি। শুধু সিপিএম নয়, তৃণমূল-বিজেপি কংগ্রেস সকলের বিধায়ক আমি। সেই মতোই যেন আপনাদের আচরণ হয় যদি আমায় ভালবেসে থাকেন। আর না ভালবাসলে ওই তান্ডব করবেন। আর মুখ শুনতে হবে আমায়।

কী পরিচয় এই বাম নেতার?

দীর্ঘদিন ধরেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত মোস্তাফিজুর। তাঁর রয়েছে পারিবারিক ব্যবসা। পাশাপাশি শিক্ষকতার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। SFI করতেন দীর্ঘদিন ধরে। বামেদের একেবারে তরুণ মুখ তিনি। ২০২১ সালেও ডোমকল থেকে লড়াই করেছিলেন মোস্তাফিজুর। তবে সে সময় পরাজিত হয়েছিলেন তিনি। এবার তৃণমূলের হুমায়ুন কবীরকে পরাজিত করে জয়ী হলেন তিনি।

Follow Us