AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: ভোটের আগে আরও একটি বিশ্ববিদ্যালয় পেল বাংলা

আজ বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে বিধানসভা সূত্রে খবর। চলতি বিধানসভার অধিবেশনেই এই বিল আনা হতে পারে। মুর্শিদাবাদে ইতিমধ্যেই একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এবার রাজ্য সরকার আরও একটি বিশ্ববিদ্যালয় চালু করতে চলেছে।

Murshidabad: ভোটের আগে আরও একটি বিশ্ববিদ্যালয় পেল বাংলা
নবান্নImage Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 05, 2026 | 8:04 PM
Share

মুর্শিদাবাদ: বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদ জেলা পেতে চলেছে আরও এক বিশ্ববিদ্যালয়। নাম দেওয়া হয়েছে ‘মুর্শিদাবাদ হাজারদুয়ারী বিশ্ববিদ্যালয় এবং ঐতিহাসিক উৎকর্ষ কেন্দ্র বিল।’ মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যেই একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। আরও একটি বিশ্ববিদ্যালয় তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য।

আজ বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে বিধানসভা সূত্রে খবর। চলতি বিধানসভার অধিবেশনেই এই বিল আনা হতে পারে। মুর্শিদাবাদে ইতিমধ্যেই একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এবার রাজ্য সরকার আরও একটি বিশ্ববিদ্যালয় চালু করতে চলেছে।

দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় তৈরির দাবি ছিল। সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষের বাস মুর্শিদাবাদে। সেখানে হুমায়ুন কবীর দল গড়েছেন সদ্য। বাবরি মসজিদ তৈরি হওয়ার কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে ওই জেলায় তৃণমূলের মাথাব্যাথা ক্রমশ বাড়ছে।

পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ চলছে ভিন রাজ্যে। কেউ কেউ তার জন্যও তৃণমূলকে কাঠগড়ায় তুলছেন। সব মিলিয়ে রাজ্যের শাসকদলের মাথাব্যথা বাড়ছে নবাবের জেলা নিয়ে।

এহেন আবহে উন্নয়নের বার্তা দিতেই কি মুর্শিদাবাদে আলাদা বিশ্ববিদ্যালয় তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের? প্রসঙ্গত আয়তনে রাজ্যের বৃহৎ তথা দেশের অন্যতম বড় জেলা মুর্শিদাবাদ। সেখানে আরও একটি বিশ্ববিদ্যালয় তৈরি হলে সুবিধাই হবে সাধারণ মানুষের।

আজ, বৃহস্পতিবার ছিল রাজ্য বাজেট। সেখানে কার্যত রাজ্য সরকার কল্পতরু হয়েছে। একের পর এক বড় ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফে।

উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে মাইক বাজিয়ে পাড়া জুড়ে সিনেমা দেখালেন MLA
উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে মাইক বাজিয়ে পাড়া জুড়ে সিনেমা দেখালেন MLA
সিপিএমের দেওয়া এই বিশেষ লিঙ্কে ক্লিক করলেই যা দেখতে পাবেন...
সিপিএমের দেওয়া এই বিশেষ লিঙ্কে ক্লিক করলেই যা দেখতে পাবেন...
দেখুন কীভাবে ভারতের এই হাইওয়েতেই একে একে নামল সুখোই, রাফাল
দেখুন কীভাবে ভারতের এই হাইওয়েতেই একে একে নামল সুখোই, রাফাল
ড্রেনে পড়ে কাঁড়ি কাঁড়ি ভোটার কার্ড, আসল?
ড্রেনে পড়ে কাঁড়ি কাঁড়ি ভোটার কার্ড, আসল?
বিশ্ব বাজারে ‘পিনাকা'-র এত ডিমান্ড কেন, জানেন?
বিশ্ব বাজারে ‘পিনাকা'-র এত ডিমান্ড কেন, জানেন?
নিজের সরকারের বিরুদ্ধেই মামলা ট্রাম্পের! এমনও হয়?
নিজের সরকারের বিরুদ্ধেই মামলা ট্রাম্পের! এমনও হয়?
পেন্টাগনে পিৎজার অর্ডার বাড়লেই ঘটে যায় 'বড় ঘটনা'! হতে পারে যুদ্ধও?
পেন্টাগনে পিৎজার অর্ডার বাড়লেই ঘটে যায় 'বড় ঘটনা'! হতে পারে যুদ্ধও?
সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?