Murshidabad: ইলিয়াস খানের চলাফেরাতেই সন্দেহ হয়েছিল, কলাবাগানের ভিতর এ ভাবে ধরা পড়বে কেউ ভাবেনি…

Murshidabad: পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম ইলিয়াস খান। তার বাড়ি রানিনগর থানার অন্তর্গত কাতলামারী পাঠানপাড়া এলাকায়। এরপর ওই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট অস্ত্র মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা কোর্টে পাঠানো হয়েছে।

Murshidabad: ইলিয়াস খানের চলাফেরাতেই সন্দেহ হয়েছিল, কলাবাগানের ভিতর এ ভাবে ধরা পড়বে কেউ ভাবেনি...
মুর্শিদাবাদে কী ঘটেছে ?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 03, 2025 | 12:37 PM

রানিনগর: উৎসুক মানুষের ভিড় কলাবাগানে। কেন? কারণ, সেই কলাবাগানের ভিতর জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। মানুষজন ব্যস্ত কী হয়েছে দেখতে। তারপরই উদ্ধার হল সেই ভয়ঙ্কর জিনিস। কলাবাগানের ভিতর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার এক যুবক।

গোপন সূত্রে খবর পেয়ে, রানিনগর থানার পুলিশ কাতলামারী ফরাসঘাট এলাকায় কলা বাগানের মধ্যে বিশেষ অভিযান চালায়। সেই সময় এক যুবককে দেখে সন্দেহ হয় তাঁদের। এরপর আটক করে তল্লাশি চালানো হয়। অভিযুক্তের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল এবং দুই রাউন্ড গুলি এবং একটি মোটর সাইকেল উদ্ধার হয়। তারপরেই তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম ইলিয়াস খান। তার বাড়ি রানিনগর থানার অন্তর্গত কাতলামারী পাঠানপাড়া এলাকায়। এরপর ওই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট অস্ত্র মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা কোর্টে পাঠানো হয়েছে। কী উদ্দেশ্যে ওই যুবক বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে ঘোরাঘুরি করছিল, কোনও নাশকতার ছক ছিল কি না, নাকি আগ্নেয়াস্ত্র বিক্রির পরিকল্পনা ছিল? সবটাই তদন্ত করে দেখছে রানিনগর থানার পুলিশ প্রশাসন।

Loading...
Unable to load recommendations.
Follow Us