AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: ভারতে ঢুকে কাজ করে আবার বাংলাদেশে ফেরার চেষ্টা, ২ জনকে তুলল পুলিশ

জানা যাচ্ছে, ভারত থেকে বাংলাদেশে পার হতে যাচ্ছিলেন। ঠিক তার আগে জলঙ্গি থানার সাহেবরামপুর এলাকায় টোটো থেকে পাকড়াও দুই বাংলাদেশি। ওই দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম মহম্মদ মিলন মণ্ডল ও মহম্মদ সুজন মণ্ডল।

Murshidabad: ভারতে ঢুকে কাজ করে আবার বাংলাদেশে ফেরার চেষ্টা, ২ জনকে তুলল পুলিশ
গ্রেফতার বাংলাদেশি Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 14, 2026 | 9:33 PM
Share

মুর্শিদাবাদ: অনুপ্রবেশকারীদের কোনও স্থান নেই বাংলায়। আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই আবহের মধ্যে আবার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করল জলঙ্গি থানার (Jalangi Police) পুলিশ।

জানা যাচ্ছে, ভারত থেকে বাংলাদেশে পার হতে যাচ্ছিলেন। ঠিক তার আগে জলঙ্গি থানার সাহেবরামপুর এলাকায় টোটো থেকে পাকড়াও দুই বাংলাদেশি। ওই দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম মহম্মদ মিলন মণ্ডল ও মহম্মদ সুজন মণ্ডল। তাঁদের বাড়ি বাংলাদেশের কুষ্টিয়ার জেলার দৌলতপুর থানার। প্রায় দুই বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের প্রবেশ করে।

এরপর কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজে যায়। সেখানে কাজ শেষে আবারো অবৈধভাবে বাংলাদেশ পার করতে চান তাঁরা। কিন্তু এবার আর হল না। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার রাতে টোটো থেকে দুই বাংলাদেশিকে পাকড়াও করা হয়।আজ মঙ্গলবার তাঁদের লালগোলার হোল্ডিং সেন্টারে নিয়ে যায় জলঙ্গি থানার পুলিশ।

এ দিকে, ভারত-বাংলাদেশের সীমান্ত সুরক্ষার দিকে বরাবরই নজর দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এ দিন, রাজ্য পুলিশের কর্তাদের ডেকে পাঠিয়ে সীমান্ত সুরক্ষা এবং কাঁটাতার দেওয়ার কাজ সম্পর্কিত রিপোর্ট সংগ্রহ করেছেন। বিএসএফ সূত্রের খবর, দেশের পূর্ব দিকে ভারত-বাংলাদেশের সীমান্তের মধ্যে সবথেকে স্পর্শকাতর অবস্থা রয়েছে সুন্দরবন এলাকায়। কারণ এই অংশে নদী পথ থাকায় এখানে কাঁটাতার দেওয়া সম্ভব নয়। বিএসএফের ডিজি এদিন সেই অংশগুলিতে সশরীরে উপস্থিত থেকে পরিস্থিতি খতিয়ে দেখলেন।

Follow Us
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার