Murshidabad: ১৬ বছরের মেয়েকে বিয়ে করতে এসেছিলেন, তুলে নিল পুলিশ
West bengal: পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম মুক্তার হোসেন। ধৃতের বাড়ি সাগরপাড়া থানার অন্তর্গত হরেকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী অর্পিতা হালদারের লিখিত অভিযোগের ভিত্তিতে সাগরপাড়া থানার অন্তর্গত হরেকৃষ্ণপুর গ্রামে পৌঁছায় পুলিশ।

মুর্শিদাবাদ: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্পষ্ট বলেছিলেন, আঠারো বছরের কম বয়সী মেয়েদের বিয়ে কোনওভাবে বরদাস্থ করা হবে না। দরকারে গ্রেফতার করা হবে স্বামীকে। রাজ্যের মধ্যে নাবালিকা বিয়ের শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। আর সেই জেলাতেই এবার নাবালিকা বিয়ে রুখল পুলিশ। গ্রেফতার পাত্র।
পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম মুক্তার হোসেন। ধৃতের বাড়ি সাগরপাড়া থানার অন্তর্গত হরেকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী অর্পিতা হালদারের লিখিত অভিযোগের ভিত্তিতে সাগরপাড়া থানার অন্তর্গত হরেকৃষ্ণপুর গ্রামে পৌঁছায় পুলিশ। অভিযোগে ষোলো বছর বয়সী এক নাবালিকার সঙ্গে বেশ তোড়াজোড় করে বিয়ের আয়োজন করে পরিবার। এরপরই সটান হাজির হয় পুলিশ।
বাল্যবিবাহ প্রতিরোধ আইন অনুযায়ী উভয় পরিবার এবং বিবাহে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আইনানুগ মামলা রুজু করা হয়। সেই অভিযানের সময় উক্ত নাবালিকাকে উদ্ধার করে তার নিরাপত্তা ও আইনগত সুরক্ষার স্বার্থে বহরমপুর হোমে পাঠানো হয়।এছাড়া অভিযুক্ত মুক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে রবিবার বহরমপুরে জেলা জজ আদালতে পাঠানো হয়।
মুখ্য়মন্ত্রী আগে কী বলেছিলেন?
শুভেন্দু বলেন, “আঠারো বছরের নিচে বিবাহতে আমরা প্রথম। কোন জমানায় বসে আছেন? আঠারো বছরের নিচের কন্যারা সন্তানের জন্ম দিল। কারা করালেন? প্রথমে তাঁদের স্বামীদের জেলে ঢোকাতে হবে। এই সরকার কিন্তু ছাড়বে না। থামাতে হবে। বাড়ি বাড়ি থেকে তুলে আনব। এই স্বামীদের শোকজ চিঠি পাঠানো হবে। দেখাতে হবে মহিলার বয়স ১৮ হয়েছে। আর আঠারো বছরের নিচে বিয়ে করলে তো আগেই পকসো আইনে জেলে যাবে।”
