AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF: ৫০০ টাকার বিনিময়ে রানাঘাট স্টেশনে খুল্লামখুল্লা চলছিল এই সব, কেউ টেরও পাননি

Nadia: বিএসএফ সূত্রে খবর,বর্ডার ফাঁড়ির পুট্টিখালির বিএসএফ জওয়ানরা খবর পেয়েছিল সোমাবর রানাঘাট স্টেশনে সোনা পাচার হবে। সেই মতো তাঁরা আগে থেকেই রেলস্টেশনে উপস্থিত ছিলেন। তখনই গ্রেফতার হয় ওই দুই পাচারকারী।

BSF: ৫০০ টাকার বিনিময়ে রানাঘাট স্টেশনে খুল্লামখুল্লা চলছিল এই সব, কেউ টেরও পাননি
রানাঘাট স্টেশনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 10, 2024 | 12:08 AM
Share

নদিয়া: বাংলাদেশে চলছে উত্তপ্ত পরিস্থিতি। অস্থিরতা চরমে। প্রভাব পড়েছে এ রাজ্যেও। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেও বন্ধ হচ্ছে না পাচার। ফের নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ১.২৮ কোটি টাকা মূল্যের ১.৬৭ কেজি সোনা সহ তিনজনকে গ্রেফতার করল বিএসএফ (BSF)।

বিএসএফ সূত্রে খবর,বর্ডার ফাঁড়ির পুট্টিখালির বিএসএফ জওয়ানরা খবর পেয়েছিল সোমাবর রানাঘাট স্টেশনে সোনা পাচার হবে। সেই মতো তাঁরা আগে থেকেই রেলস্টেশনে উপস্থিত ছিলেন। তখনই গ্রেফতার হয় ওই দুই পাচারকারী। বিএসএফ সূত্রে খবর, এ দিন দুই ব্যক্তি বাইকে করে রানাঘাট স্টেশনের কাছে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল। এরপর মাঝদিয়া-গাজনা রোড থেকে স্কুটিতে চড়ে তৃতীয় ব্যক্তি আসে তাঁদের সঙ্গে দেখা করতে। এরপরই তিনজনকে আটক করেন বিএসএফ জওয়ানরা।

চলে তল্লাশি। তখনই উদ্ধার হয় কালো টেপে মোড়ানো তিনটি প্যাকেট। আর সেই তিনটি প্যাকেট খুলে বারোটি সোনার বিস্কুট ও দু’টি সোনার বার উদ্ধার হয়েছে। বিএসএফ সূত্রে খবর, অভিযুক্তরা জিজ্ঞাসাবাদ চলাকালীন জানিয়েছে, বাইকে থাকা দুই ব্যক্তি রানাঘাট রেলস্টেশন এবং রঘুনন্দপুর গ্রামের অজ্ঞাত ব্যক্তির কাছে তুলে দিত। আর অপর একজন এই কাজের বিনিময়ে তাদের পাঁচশো টাকা দিয়েছে।

Follow Us
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?