Nadia News: ‘হিন্দুর দোকান থেকে বিরিয়ানি খান’, পড়েছিল পোস্টার, শুনেই মুখ্যমন্ত্রী বললেন…
সিপিএম নেতা ইন্দ্রজিৎ চন্দ বলেন, “তাঁদের দাবি, সংবিধানে সব ধর্মের মানুষের এই দেশে সমান অধিকার আছে। ফলে কর্মের ক্ষেত্রে তার ধির্ম বিবেচ্য নয়। রবীন্দ্রনাথ ও নজরুলের জয়ন্তী পালন করে বাংলা। ফলে ওরা এসব মানতে চাইছে না। মানুষকে আবেদন করব চিন্তার বিকাশ ঘটুক।” সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, “এটা তো উচিৎ নয়। এটা গণতান্ত্রিক বিষয় নয়।”

নদিয়া: বিরিয়ানি খান, কিন্তু হিন্দুদের দোকান থেকে। সম্প্রতি,গোটা শিলিগুড়ি শহরে পড়েছিল সেই পোস্টার (Poster)। ‘হিন্দু জাগরণ মঞ্চের’ তরফে এই পোস্টার দেওয়া হয়েছে। তাদের দাবি, বিষয়বস্তু ফতেয়া বা নির্দেশিকা নয়, অনুরোধ মাত্র। আর এই নিয়ে ব্যাপক শোরগোল পড়ে পুজোর আগে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suevdnu Adhikari)।
সম্প্রতি শুভেন্দু অধিকারী বলেন, “স্বাধীন মত প্রকাশের অধিকার সকলের আছে। তাই ওরা স্বাধীন মত প্রকাশ করছে। ওরা যেটা ভেবেছে সেই মতই প্রকাশ করছে।” অর্থাৎ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বাধীনভাবে কেউ নিজের মত রাখতেই পারে। এতে সমস্যার কিছু নেই।
কী ঘটেছে?
হিন্দু জাগরণ মঞ্চের সদস্য অভিষেক দাস বলেন, “সমগ্র সমাজকে জাগরণের জন্য উদ্যোগ নিয়েছি। গোটা শিলিগুড়িতেই এই ব্যানার আর পোস্টার লাগিয়েছি। আসলে এটা সামাজিক বার্তা।” সিপিএম নেতা ইন্দ্রজিৎ চন্দ বলেন, “তাঁদের দাবি, সংবিধানে সব ধর্মের মানুষের এই দেশে সমান অধিকার আছে। ফলে কর্মের ক্ষেত্রে তার ধির্ম বিবেচ্য নয়। রবীন্দ্রনাথ ও নজরুলের জয়ন্তী পালন করে বাংলা। ফলে ওরা এসব মানতে চাইছে না। মানুষকে আবেদন করব চিন্তার বিকাশ ঘটুক।” সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, “এটা তো উচিৎ নয়। এটা গণতান্ত্রিক বিষয় নয়।”
পোস্টারে লেখা হয়েছে, ‘বিরিয়ানি খান, হিন্দু দোকানে’। ‘পুজোর সামগ্রী কিনুন, হিন্দু দোকান থেকে’ কোথাও আবার লেখা হয়েছে, ‘ফেরিওয়ালা কে? তা একটু ভাবুন’ তবে, ‘হিন্দু জাগরণ মঞ্চের’ তরফে জানানো হয়েছে সবটাই আবেদন।
