AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: ১৭ বছরের ছেলেটা নিজের কাছে এইসব রাখত, নাকাশিপাড়ার লোকজন ভাবতেও পারছেন না

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার ধনঞ্জয়পুরের হ্যাবাতলা মোড় থেকেই ওই নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ধনঞ্জয়পুরের এক নাবালককে দু রাউন্ড গুলি ও আগ্নেয়াস্ত্র সহ তাকে হাতেনাতে ধরে ফেলে। এরপরই তার কাছ থেকে উদ্ধার হয় একটি বন্দুক ও দুটি গুলি।

Nadia: ১৭ বছরের ছেলেটা নিজের কাছে এইসব রাখত, নাকাশিপাড়ার লোকজন ভাবতেও পারছেন না
উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 11, 2026 | 2:30 PM
Share

নদিয়া: বয়স সতেরো হবে। তারই কাছেই কি না আগ্নেয়াস্ত্র? ভাবতেও পারছেন না অনেকে। চাঞ্চল্যকর এমনই ঘটনা ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকায়। ধৃত কিশোরকে আজ কৃষ্ণনগর জুভেনাইল আদালতে পাঠানো হয়েছে। কী করে তাঁর কাছে এই অস্ত্রগুলি এল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার ধনঞ্জয়পুরের হ্যাবাতলা মোড় থেকেই ওই নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ধনঞ্জয়পুরের এক নাবালককে দু রাউন্ড গুলি ও আগ্নেয়াস্ত্র সহ তাকে হাতেনাতে ধরে ফেলে। এরপরই তার কাছ থেকে উদ্ধার হয় একটি বন্দুক ও দুটি গুলি। কিন্তু কোন উদ্দেশ্যে অভিযুক্ত বন্দুক ও গুলি রেখেছিল এবং কোথা থেকে সে এইগুলো সংগ্রহ করেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি তাকে অস্ত্র আইনে গ্রেফতার করে কৃষ্ণনগর জুভেনাইল আদালতে পাঠায় নাকাশিপাড়া থানার পুলিশ।

তবে শুধু নাকাশিপাড়া নয়, এর পাশাপাশি একই সঙ্গে বসিরহাট থানার অন্তর্গত ময়লাখোলা এলাকা থেকে গ্রেফতার হয়েছে দুই দুষ্কৃতী। একজন হল শাহিনুর জামান বিশ্বাস ও ইসমাইল মণ্ডল। এদের দুজনের নামে একাধিক দুষ্কৃতীমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আছে। পুলিশ বহুদিন ধরে এদের খুঁজছিল। অবশেষে গতকাল রাতে গ্রেফতার করতে সফল হয় বসিরহাট থানার পুলিশ। বস্তুত, মুখ্য নির্বাচন কমিশনার আগেই নির্দেশ দিয়েছিলেন, যাতে ভোটের আগে বোমা-বন্দুক সব উদ্ধার হয়। কোনও রকম অশান্তি না হয়। এই পরিস্থিতির মধ্যে এই অস্ত্র উদ্ধার নিতান্তই পুলিশের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যায়।

Follow Us
ব্রিগেডে মোদীর সভামঞ্চের মাটি খুঁড়ছে SPG, হঠাৎ কী হল?
ব্রিগেডে মোদীর সভামঞ্চের মাটি খুঁড়ছে SPG, হঠাৎ কী হল?
গ্যাস সিলিন্ডার নিয়ে নতুন উৎকণ্ঠা, বুকিংয়ের পরও বাড়িতে পৌঁছচ্ছে না
গ্যাস সিলিন্ডার নিয়ে নতুন উৎকণ্ঠা, বুকিংয়ের পরও বাড়িতে পৌঁছচ্ছে না
ভোটের আগে প্রকাশ্য আসছে সারদাকাণ্ডে শ্যামল সেন কমিশনের রিপোর্ট
ভোটের আগে প্রকাশ্য আসছে সারদাকাণ্ডে শ্যামল সেন কমিশনের রিপোর্ট
বিপাকে হুমায়ুন? স্ত্রীকে নোটিস পাঠাল পুলিশ
বিপাকে হুমায়ুন? স্ত্রীকে নোটিস পাঠাল পুলিশ
শত চেষ্টাতেও গ্যাস বুকিং হচ্ছে না? এই নিয়মটা তাহলে জানেন না
শত চেষ্টাতেও গ্যাস বুকিং হচ্ছে না? এই নিয়মটা তাহলে জানেন না
যুদ্ধ পরিস্থিতির জেরে ধুঁকছে কলকাতার রেস্তোরাঁ শিল্প
যুদ্ধ পরিস্থিতির জেরে ধুঁকছে কলকাতার রেস্তোরাঁ শিল্প
ইংরেজ আমলের সঙ্গে তৃণমূল জমানার তুলনা হরিয়ানার মুখ্যমন্ত্রীর
ইংরেজ আমলের সঙ্গে তৃণমূল জমানার তুলনা হরিয়ানার মুখ্যমন্ত্রীর
লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের
লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের
গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, স্টেশন সংলগ্ন বাজারে আগুন
গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, স্টেশন সংলগ্ন বাজারে আগুন
'কারও হুমকি বরদাস্ত করবে না কমিশন', সাফ বার্তা জ্ঞানেশ কুমারের
'কারও হুমকি বরদাস্ত করবে না কমিশন', সাফ বার্তা জ্ঞানেশ কুমারের