AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: ভারত বিদ্বেষ পোস্ট, মধ্যরাতে বাড়ি থেকে গ্রেফতার শাসক নেতা

Nadia: অভিযোগ, শান্তিপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর দেশ বিদ্বেষী পোস্ট করেছেন। তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এই শাসক নেতা শাজাহান শেখ ও তাঁর স্ত্রী বর্তমান শান্তিপুর পৌরসভা কাউন্সিলর।

Nadia: ভারত বিদ্বেষ পোস্ট, মধ্যরাতে বাড়ি থেকে গ্রেফতার শাসক নেতা
গ্রেফতার শাসকনেতা Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 08, 2025 | 1:40 PM
Share

নদিয়া: সামাজিক মাধ্যমে ভারত বিদ্বেষ পোস্ট শাসক নেতার। প্রতিবাদে সামাজিক মাধ্যমেই তুমুল ঝড় নেটিজেনদের। এই নেতার দেশবিরোধী পোস্টকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মধ্যরাতে তাঁর বাড়ি থেকে গ্রেফতার ওই শাসক নেতা। এই বিতর্কিত পোস্ট এই নিয়ে অস্বস্তিতে শাসক দল। নদিয়ার শান্তিপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। তিনি ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বর্তমান কাউন্সিলরের স্বামী শাহজাহান শেখ।

অভিযোগ, শান্তিপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর দেশ বিদ্বেষী পোস্ট করেছেন। তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এই শাসক নেতা শাজাহান শেখ ও তাঁর স্ত্রী বর্তমান শান্তিপুর পৌরসভা কাউন্সিলর। অভিযোগ, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার পাল্টা জবাবে পাকিস্তানকে সমর্থন জানিয়ে লাগাতার দেশবিরোধী পোস্ট করতে থাকেন।

সামাজিক মাধ্যমে এই পোস্ট ভাইরাল হতেই শুরু হয় রাজনৈতিক চাপানোতর। অভিযুক্ত শাসক দলের নেতার শাস্তির দাবিতে সরব হয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তাঁর দাবি, এই ধরনের মানসিকতার লোকেদের এদেশে থাকার কোনও অধিকার নেই, অবিলম্বে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত।

তবে শাসক নেতার ভারত বিদ্বেষ পোস্টকে কেন্দ্র করে তৃণমূলের টাউন সভাপতি নরেশ লাল সরকারের দাবি, “রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী যখন এই মুহূর্তে একত্রিত হয়ে দেশের সুরক্ষার স্বার্থে বার্তা দিচ্ছেন, তখন তিনি কেন এই ধরনের পোস্ট করলেন তার তা জানা নেই। পুলিশ তদন্ত করছে।”

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর