AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: ‘একের পর এক ভ্রূণ নষ্ট করিয়েছে’, গোপন ভাড়াবাড়িতে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

Nadia Woman: লিখিত অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন, ২০১৭ সালে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কৃষ্ণনগর শহরের তৃণমূল সম্পাদক বুদ্ধদেব কানু তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। পাশাপাশি তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় মামলা দায়ের হওয়ার পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা তুলে নেওয়ার জন্য তাঁর উপর লাগাতার চাপ ও অত্যাচার চালানো হয়।

Nadia: 'একের পর এক ভ্রূণ নষ্ট করিয়েছে', গোপন ভাড়াবাড়িতে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
অভিযোগকারী মহিলাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 15, 2026 | 6:01 PM
Share

কৃষ্ণনগর: প্রলোভন দেখিয়ে ও প্রতিশ্রুতি দিয়ে গোপনে বিয়ে, তারপর একের পর এক ভ্রূণ নষ্ট করা হয়েছে। তৃণমূল নেতার বিরুদ্ধে এমনই অভিযোগ সামনে এল। প্রতিবাদ করায় যুবতীকে মারধর ও নির্যাতন চালানোর অভিযোগও উঠেছে। ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। অভিযোগ, সেই এফআইআর প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন ওই তৃণমূল নেতা ও তাঁর ভাইপো, যিনি পেশায় সিভিক ভলান্টিয়ার।

নেতা ও তাঁর ভাইপোর বিরুদ্ধে কোতোয়ালি থানায় আবারও দ্বারস্থ হয়েছেন ওই নির্যাতিতা। যদিও অভিযুক্তের দাবি অভিযোগকারীই তাঁকে নিগ্রহ করেছেন। ওই তৃণমূল নেতা বিবাহিত হওয়া সত্ত্বেও অভিযোগকারী যুবতীকে জোর করে বিয়ে করেন বলে অভিযোগ।

কৃষ্ণনগর পুরসভায় চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এবং লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে ওই নেতার বিরুদ্ধে। পুরনো ধর্ষণ মামলা তুলে নেওয়ার জন্য নির্যাতিতাকে লাগাতার হুমকি ও চাপ দেওয়ার অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতা এবং তাঁর সিভিক ভলান্টিয়ার ভাইপোর বিরুদ্ধে। অভিযোগ, তাতেও কাজ না হওয়ায় নির্যাতিতার ভাড়া বাড়িতে চড়াও হয়ে ফের তাঁকে ধর্ষণ করা হয় ও লুঠপাট চালানো হয়। এমনকী সম্প্রতি ওই যুবতীকে ডেকে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে ব্যাপক মারধর করে খুনের চেষ্টার অভিযোগও উঠেছে। যদিও অভিযুক্তের দাবি, নির্যাতিতাই তাঁর উপর আক্রমণ চালিয়েছেন।

লিখিত অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন, ২০১৭ সালে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কৃষ্ণনগর শহরের তৃণমূল সম্পাদক বুদ্ধদেব কানু তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। পাশাপাশি তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় মামলা দায়ের হওয়ার পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা তুলে নেওয়ার জন্য তাঁর উপর লাগাতার চাপ ও অত্যাচার চালানো হয়। সেই ঘটনার মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

নির্যাতিতার দাবি, বিয়ের পর তিনি জানতে পারেন, ওই নেতার তাঁর বয়সী দুই মেয়ে আছে, স্ত্রী আছে। সম্প্রতি তৃণমূল নেতা ধর্ষণ ও লুঠ চালিয়েছে বলে অভিযোগ তুলে ওই অভিযোগকারী বলেন, “গত ১০ নভেম্বর আমাকে ডেকে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে ব্যাপক মারধর করেন। তাঁর ভাইপো স্থানীয় থানার সিভিক ভলান্টিয়ার। পুলিশে কর্মরত থাকার সুবাদে পুলিশের ভয় দেখিয়ে আমাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছেন। আমি তাঁদের কঠোর শাস্তি চাই।”

অভিযুক্ত তথা তৃণমূল শহর সম্পাদক বুদ্ধদেব কানু বলেন, আমার বিরুদ্ধে যা অভিযোগ আনা হয়েছে, তা পুরোপুরি মিথ্যা।

Follow Us