AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SBSTC bus serviece: রাজ্যে আরও ৫টি সরকারি বাস চালু হল, কোন রুটে চলবে?

Goverment Bus: বাঁকুড়া থেকে তারকেশ্বর, বর্ধমান থেকে তারকেশ্বর, দিঘা থেকে তারকেশ্বর, খড়গপুর থেকে তারকেশ্বর, কলকাতা থেকে তারকেশ্বর বাস চালু হয়েছে। এক মহিলা বলেন, "আমি কলকাতায় থাকি। ছেলে এখানে থাকে। এই বাসগুলো চালু হলে গ্রামের মানুষের খুব সুবিধা হবে। এর থেকে ভালো উদ্যোগ হয় না। পরিবর্তন হয়ে খুবই ভাল হয়েছে। সরকার যে কাজ করছে দেখা যাচ্ছে।"

SBSTC bus serviece: রাজ্যে আরও ৫টি সরকারি বাস চালু হল, কোন রুটে চলবে?
বাস পরিষেবা চালুImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 13, 2026 | 2:06 PM
Share

তারকেশ্বর: রাজ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, কর্মসংস্থান বাড়বে, সরকারি বাসে মহিলারা ফ্রি যাতায়াত করতে পারবেন এই প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে এসেছিল বিজেপি। আর এবার সেই প্রতিশ্রুতি পূরণের পালা। রাজ্যে চালু হল আরও সরকারি বাস। নাম দেওয়া হয়েছে  ‘মহাদেব এক্সপ্রেস’। তারকেশ্বর থেকে হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, দিঘা এবং কলকাতা পযন্ত প্রতিদিন চলবে মোট পাঁচটি সরকারি বাস।

এতদিন, তারকেশ্বর থেকে কোনও সরকারি বাস পরিষেবা ছিল না। সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় খুশি এখানকার বাসিন্দারা। বিশেষ করে খুশি হয়েছেন মহিলারা। কারণ, সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করছেন তাঁরা।

তারকেশ্বরের বিধায়ক সন্তু পান বলেন, “এখান থেকে প্রচুর মানুষ পুরী যান। এবং উত্তরবঙ্গেও যাতে যেতে পারেন সেই ব্যবস্থা করেছি। সাধারণ মানুষ গোটা রাজ্যে যেতে পারে। ট্রেনের পাশাপাশি বাসের সুবিধা যাতে পায় সেই চেষ্টাই করব দেওয়ার। শুধু বাস না, ভাল বাসের সুবিধা যাতে দিতে পারি চেষ্টা করেছি। এই সরকার মানুষের সরকার।”

নতুন বাস কোথায়-কোথায় যাবে?

বাঁকুড়া থেকে তারকেশ্বর, বর্ধমান থেকে তারকেশ্বর, দিঘা থেকে তারকেশ্বর, খড়গপুর থেকে তারকেশ্বর, কলকাতা থেকে তারকেশ্বর বাস চালু হয়েছে। এক মহিলা বলেন, “আমি কলকাতায় থাকি। ছেলে এখানে থাকে। এই বাসগুলো চালু হলে গ্রামের মানুষের খুব সুবিধা হবে। এর থেকে ভালো উদ্যোগ হয় না। পরিবর্তন হয়ে খুবই ভাল হয়েছে। সরকার যে কাজ করছে দেখা যাচ্ছে।”

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা