AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh-Arjun Singh: কুণালকে ‘শকুনি মামা’ বলে খোঁচা অর্জুনের

Kunal Ghosh: কুণাল ঘোষকে 'মহাভারতের মামা' বলে খোঁচা দেন সৌমিত্র খাঁ-ও। সৌমিত্র খাঁ এক সময় তৃণমূলেই ছিলেন। পরে তাঁর বিজেপিতে যোগদান এবং একাধিক বার তাঁর দলবদলের জল্পনা ভেসে উঠেছে। যদিও সৌমিত্র স্পষ্ট বলেন, "সৌমিত্র খাঁ বিজেপি ছেড়ে তৃণমূলে যাবে, এমন কথা ওঠার কোনও কারণ নেই। এই ধরণের কথা অযৌক্তিক।"

Kunal Ghosh-Arjun Singh: কুণালকে 'শকুনি মামা' বলে খোঁচা অর্জুনের
অর্জুন সিং ও কুণাল ঘোষ। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 18, 2024 | 3:51 PM
Share

কলকাতা: বুধবারই বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, বিজেপির দুই সাংসদ তৃণমূলে যোগ দিতে চাইছেন। কুণালের এই বক্তব্য নিয়ে জোর জল্পনা শুরু। তবে এই বিতর্কে কুণালকে একযোগে বিঁধলেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও বিজেপির বর্তমান সাংসদ সৌমিত্র খাঁ। অর্জুনের কথায়, “কুণাল ঘোষ একটা মিথ্যাবাদী লোক। কুণাল ঘোষ হল শকুনিমামা।”

বুধবার কুণাল ঘোষ বলেন, ২১ জুলাই দুই বিজেপি সাংসদ যোগ দিতে চান তৃণমূলে। কুণাল জানান, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন। কুণালকে বলতে শোনা যায়, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বিজেপিতে থাকতে বলা হয়েছে তাঁদের।

এ নিয়ে অর্জুন সিং বলেন, “তৃণমূলের ব্যানার্জি পরিবারকে শেষ করার জন্য দায়িত্ব নিয়ে লড়াই করছেন কুণাল ঘোষ। ওনাকে সাড়ে ৩ বছর ব্যানার্জি পরিবার জেলে ঢুকিয়েছিল। উনি শপথ নিয়েছেন ব্যানার্জি পরিবারের সর্বনাশ করবে। ওর কথার কোনও গুরুত্বই নেই। শকুনি মামা নিজেই তো বিজেপির সঙ্গে হাত মেলানোর জন্য লাফালাফি করছেন। এসব কথা ছেড়ে দিন।”

কুণাল ঘোষকে ‘মহাভারতের মামা’ বলে খোঁচা দেন সৌমিত্র খাঁ-ও। সৌমিত্র খাঁ এক সময় তৃণমূলেই ছিলেন। পরে তাঁর বিজেপিতে যোগদান এবং একাধিক বার তাঁর দলবদলের জল্পনা ভেসে উঠেছে। যদিও সৌমিত্র স্পষ্ট বলেন, “সৌমিত্র খাঁ বিজেপি ছেড়ে তৃণমূলে যাবে, এমন কথা ওঠার কোনও কারণ নেই। এই ধরণের কথা অযৌক্তিক।”

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন