AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladeshi Women: ‘আমি এখানেই মায়ের পেট থেকে জন্মেছি’, ক্যামেরা দেখেই ঝাঁঝিয়ে উঠলেন বাংলাদেশি মহিলা

Bangladeshis returning from Bengal Border: পাশেই আর বৃদ্ধ তো আবার টাকা দিয়ে কাঁটাতার পারের গল্পই বলে বসলেন। অকপটেই বললেন, “দালালদের হাত ধরেই এ পাড়ে এসেছিলেন। কত টাকা দিতে হয়েছিল? বৃদ্ধের উত্তর, ২ হাজার টাকা নিয়েছিল। এখানে আমাদের কোনও নথি নেই।

Bangladeshi Women: ‘আমি এখানেই মায়ের পেট থেকে জন্মেছি’, ক্যামেরা দেখেই ঝাঁঝিয়ে উঠলেন বাংলাদেশি মহিলা
কী বলছেন বাংলাদেশি মহিলা? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 26, 2026 | 8:12 PM
Share

স্বরূপনগর: বদলের বাংলায় অনুপ্রবেশকারীদের মাথায় বাজ। ডিটেক্ট, ডিলিটের পর এবার ডিপোর্টের প্রস্তুতি। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের থ্রি-ডি হুঙ্কারের পর ফের ভিড় স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে। আবারও বাংলাদেশে ফেরার হিড়িক। বাক্স-প্যাঁটরা নিয়ে লাইন দিয়ে সীমান্তে বসে শয়ে শয়ে বাংলাদেশি। ক্যামেরা দেখে কথা বলতে চাইলেন না, কেউ আবার বুম সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। 

এক মহিলা তো অকপটে বললেন তাঁরা বাংলাদেশে ফিরে যাচ্ছেন। কিন্তু যাচ্ছেন কেন? প্রশ্ন করতেই রীতিমতো ঝাঁঝিয়ে উঠলেন। বেশ খানিকটা আক্রমণাত্মক ভঙ্গিতে বললেন, “আমি এখানেই মায়ের পেট থেকে জন্মেছি।” পরক্ষণেই আবার বললেন, “আপনারা জানেন না কেন চলে যাচ্ছি!” দীর্ঘদিন এখানে যে ভোট দিয়েছেন তাও বললেন অকপটে। তাঁর সাফ কথা, “ভোটার কার্ড হওয়ার পর যতবার ভোট হয়েছে ততবারই ভোট দিয়েছি।” 

পাশেই আর বৃদ্ধ তো আবার টাকা দিয়ে কাঁটাতার পারের গল্পই বলে বসলেন। অকপটেই বললেন, “দালালদের হাত ধরেই এ পাড়ে এসেছিলেন। কত টাকা দিতে হয়েছিল? বৃদ্ধের উত্তর, ২ হাজার টাকা নিয়েছিল। এখানে আমাদের কোনও নথি নেই। অনেক টাকা চাইছিল নথি করতে, দিতে পারিনি। তবে যে ভাড়া বাড়িতে থাকতাম সেখানে কোনও নথি লাগেনি।”

এই গল্প যে শুধু ওই বাংলাদেশি বৃদ্ধ বা মহিলার তা নয় তা বলার অপেক্ষা রাখে না। এই গল্প আরও শয়ে শয়ে বাংলাদেশির। অন্যদিকে অনুপ্রবেশকারীদের নিয়ে ক্ষমতায় আসার পর থেকেই কার্যত জিরো টলারেন্স নীতি নিয়েছে বাংলার বিজেপি সরকার। বিজেপি বিধায়ক সজল ঘোষ বলছেন, “এদের তো ফুল-বেলপাতা দিয়ে বাংলাদেশে পাঠানো উচিত। আপনি বলুন না আপনার দেশে বাংলাদেশি কেন থাকবে? বাংলাদেশে কি আপনাকে রাখবে?”

Follow Us
মত্ত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার বিডিও প্রশান্ত বর্মন
মত্ত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার বিডিও প্রশান্ত বর্মন
মৌখালীর নদীর চর জুড়ে শওকতের ছেলের বিরাট ক্যাফে, দেখে নিন
মৌখালীর নদীর চর জুড়ে শওকতের ছেলের বিরাট ক্যাফে, দেখে নিন
বিঘা বিঘা চরের জমি 'চুরি' শওকত-পুত্রের ক্যাফে!
বিঘা বিঘা চরের জমি 'চুরি' শওকত-পুত্রের ক্যাফে!
উদ্ধার লাখ লাখ টাকা, গোপন আস্তানা থেকে গ্রেফতার চেয়ারম্যান
উদ্ধার লাখ লাখ টাকা, গোপন আস্তানা থেকে গ্রেফতার চেয়ারম্যান
১ তৃণমূল সাংসদ ও ৩ তৃণমূল বিধায়ক শুভেন্দুর বৈঠকে
১ তৃণমূল সাংসদ ও ৩ তৃণমূল বিধায়ক শুভেন্দুর বৈঠকে
বাড়বে মা ক্যান্টিনের সংখ্যা? কী জানালেন মুখ্যমন্ত্রী?
বাড়বে মা ক্যান্টিনের সংখ্যা? কী জানালেন মুখ্যমন্ত্রী?
কী হবে লেক টাউনে দুলতে থাকা মেসির মূর্তির ভবিষ্যৎ
কী হবে লেক টাউনে দুলতে থাকা মেসির মূর্তির ভবিষ্যৎ
কবে থেকে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিল-আপ করতে পারবেন?
কবে থেকে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিল-আপ করতে পারবেন?
বাঁশদ্রোণীতে তৃতীয় শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু, স্কুলে এলেন পাপিয়া
বাঁশদ্রোণীতে তৃতীয় শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু, স্কুলে এলেন পাপিয়া
অসুস্থ শিশুকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখল স্কুল! আয়ুষের মৃত্যুতে ক্ষোভ
অসুস্থ শিশুকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখল স্কুল! আয়ুষের মৃত্যুতে ক্ষোভ