AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baranagar Murder: গ্রেফতার ধরমবীর, বরানগরকাণ্ডে অঞ্জলি খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Baranagar Murder Case Arrest: মঙ্গলবার বরানগর ১৭ নং ওয়ার্ড সংলগ্ন লেকপল্লি এলাকায় জামাইবাবুর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অঞ্জলির রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ।  স্ত্রীকে নিয়ে প্রায় চার বছর থাকতেন অঞ্জলির জামাইবাবু। তবে ব্যবসার সূত্রে স্ত্রীকে নিয়ে বর্তমানে থাকেন হুগলির শ্রীরামপুর এলাকায়। সোমবার রাতে প্রতিবেশী লতিকা মান্নার কাছে ফ্ল্যাটের চাবি রেখে যান বাড়ির মালিক অর্থাৎ মৃত তরুণীর জামাইবাবু।

Baranagar Murder: গ্রেফতার ধরমবীর, বরানগরকাণ্ডে অঞ্জলি খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
বাঁ দিকে ধরমবীরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 13, 2026 | 10:27 AM
Share

উত্তর ২৪ পরগনা: বরানগর কাণ্ডে একজনকে গ্রেফতার করল বরানগর থানা পুলিশ। নাম ধরম বীর। দিল্লি থেকে গ্রেফতার করা হয় তাকে,সূত্র মারফত খবর। মোবাইল ফোন ট্রাক করে ধরম বীরকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন, এই যুবকের সঙ্গেই প্রেম ছিল নিহত তরুণী অঞ্জলি সাউয়ের। তবে কেন তাঁকে খুন করা হল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তরুণীর মোবাইল, গয়নাও খুনের পর হাতিয়ে নিয়েছিল ধরম। তরুণীর মোবাইল থেকে এরপর পরিবারের সদস্যদের মেসেজ পাঠাচ্ছিলেন তিনিই।

মঙ্গলবার বরানগর ১৭ নং ওয়ার্ড সংলগ্ন লেকপল্লি এলাকায় জামাইবাবুর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অঞ্জলির রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ।  স্ত্রীকে নিয়ে প্রায় চার বছর থাকতেন অঞ্জলির জামাইবাবু। তবে ব্যবসার সূত্রে স্ত্রীকে নিয়ে বর্তমানে থাকেন হুগলির শ্রীরামপুর এলাকায়। সোমবার রাতে প্রতিবেশী লতিকা মান্নার কাছে ফ্ল্যাটের চাবি রেখে যান বাড়ির মালিক অর্থাৎ মৃত তরুণীর জামাইবাবু। লতিকা মান্না জানান, মঙ্গলবার দুপুরে চাবি নিয়ে পাঁচ তলার ফ্ল্যাটে ওঠেছিলেন অঞ্জলি। কিন্তু সে সময়ে তিনি অন্য কোনও যুবককে যেতে দেখেননি। কিন্তু তদন্তের সময়ে সিসিটিভিতে ওই যুবককে শনাক্ত করতে পারেন তদন্তকারীরা। বিকালে দিদি ফোন করার উত্তর না মিললে প্রতিবেশীদের কাছে ফোন করেন দিদি। অবশেষে দরজা ধাক্কা দেওয়াতে সাড়া না মেলায় খবর যায় বরানগর থানায় । পুলিশ গিয়ে তরুণীর ক্ষতবিক্ষত, রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

অঞ্জলির বাবা জানিয়েছেন, তাঁর মেয়ে পাবজি খেলত। সেই খেলা থেকেই এই যুবকের সঙ্গে অঞ্জলির পরিচয় কিনা, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তিনি বলেন, “পাবজি খেলত। বারণ করতাম। কিন্তু বলত, শরীর খারাপ বাবা, কোথাও যেতে পারছি না, তাই খেলছি।  বারণ শুনত না।” তাহলে কি সেখান থেকেই কোনও কিছুর সূত্রপাত। জানা গিয়েছে, ঘটনার পর রাজ্যের বাইরে চলে গিয়েছিলেন ধরমবীর। অঞ্জলির পরিবারের সদস্যদের সেখান থেকেই মেসেজ করছিলেন তিনি। টাওয়ার লোকেশন দেখেই অভিযুক্তকে চিহ্নিত করে পুুলিশ।

Follow Us