AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhatpara: বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ, তপ্ত ভাটপাড়া

BJP Worker Attack in Bhatpara: রাতে বাড়ির সামনে বসে গল্প করছিলেন রাজু। অভিযোগ, সেই সময় সুজিত চৌধুরী ওরফে কালুয়া তার দলবল নিয়ে সেখানে চড়াও হয়। প্রথমে গালিগালাজ এবং পরে রাজুকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি পরিবারের। এর আগেও গত ২৩ মার্চ ভোটের মুখে রাজু ও তা

Bhatpara:  বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ, তপ্ত ভাটপাড়া
তপ্ত এলাকাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 04, 2026 | 1:42 PM
Share

 কলকাতা: বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ।  উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে জগদ্দলের বড় শ্রীরামপুর অঞ্চলে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম রাজু কুমার সাউ। তবে গুলি চলার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, রাতে বাড়ির সামনে বসে গল্প করছিলেন রাজু। অভিযোগ, সেই সময় সুজিত চৌধুরী ওরফে কালুয়া তার দলবল নিয়ে সেখানে চড়াও হয়। প্রথমে গালিগালাজ এবং পরে রাজুকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি পরিবারের। এর আগেও গত ২৩ মার্চ ভোটের মুখে রাজু ও তার পরিবারের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছিল এই সুজিতের বিরুদ্ধে। আক্রান্তের পরিবারের স্পষ্ট দাবি, তারা বিজেপি করায় রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বারবার এই আক্রমণ চালানো হচ্ছে।

যদিও ভাটপাড়া ও জগদ্দল থানার পুলিশ গুলি চলার তত্ত্ব মানতে নারাজ। তবে ঘটনার তদন্তে নেমে জগদ্দল থানার পুলিশ ইতিমধ্যেই ডানলপ এলাকা থেকে মূল অভিযুক্ত সুজিত চৌধুরী ওরফে কালুয়া এবং তার এক সঙ্গীকে গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।

Follow Us
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন