AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CBI in Sandeshkhali: ফের CBI-এর ‘মিশন’ সন্দেশখালি! আটঘাট বেঁধে এবার এপিসেন্টারে অভিযান

CBI: যে সন্দেশখালি সম্প্রতি অভিযোগে অভিযোগে ভরে গিয়েছিল, সেই আন্দোলনের অন্যতম ভরকেন্দ্র ছিল পাত্রপাড়া। শনিবার সেই ভরকেন্দ্র পাত্রপাড়াতেই সিবিআই-এর অভিযান। যে সব মহিলারা অভিযোগ তুলেছিলেন, সেই অভিযোগকারিণীদের বাড়িতে গিয়ে কথা বলছেন সিবিআই-এর অফিসাররা।

CBI in Sandeshkhali: ফের CBI-এর 'মিশন' সন্দেশখালি! আটঘাট বেঁধে এবার এপিসেন্টারে অভিযান
আবার সন্দেশখালিতে সিবিআইImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 20, 2024 | 5:19 PM
Share

কলকাতা: ভর দুপুরে ফের সন্দেশখালি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সন্দেশখালিতে সিবিআই-এর টিম। উল্লেখ্য, মহিলাদের উপর অত্যাচারের যে সব অভিযোগ উঠে এসেছে, সেই অভিযোগগুলির সূত্র ধরেই এদিন সন্দেশখালিতে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বলে সূত্র মারফত জানা যাচ্ছে। যে সন্দেশখালি সম্প্রতি অভিযোগে অভিযোগে ভরে গিয়েছিল, সেই আন্দোলনের অন্যতম ভরকেন্দ্র ছিল পাত্রপাড়া। শনিবার সেই ভরকেন্দ্র পাত্রপাড়াতেই সিবিআই-এর অভিযান। যে সব মহিলারা অভিযোগ তুলেছিলেন, সেই অভিযোগকারিণীদের বাড়িতে গিয়ে কথা বলছেন সিবিআই-এর অফিসাররা।

উল্লেখ্য, সম্প্রতি সন্দেশখালির ঘটনাক্রম গোটা রাজ্য তথা জাতীয় রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। সন্দেশখালির সাম্প্রতিক এই ঘটনাক্রমের সূত্রপাত হয়েছিল গত ৫ জানুয়ারি। রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডির অফিসাররা। এক তীব্র জনরোষের সাক্ষী থেকেছিলেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা।

তারপর থেকেই খেলা ঘুরতে শুরু করেছিল সন্দেশখালিতে। এক ঐক্যবদ্ধ প্রতিবাদের ছবি দেখা গিয়েছিল গ্রামবাসীদের। জমি দখলের অভিযোগ থেকে শুরু করে মাছের ভেড়িকে কেন্দ্র করে বিস্তর অভিযোগ উঠে এসেছিল। একইসঙ্গে সন্দেশখালির মহিলারাও তাঁদের উপর বিভিন্ন অত্যাচারের অভিযোগ তুলে ধরেছিলেন সংবাদমাধ্যমের সামনে।

সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় ইতিমধ্য়েই গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান। আর আর সন্দেশখালির মহিলাদের অভিযাগের কথাও শুনতে চাইছেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। সেই সূত্র ধরেই শনিবার দুপুরে ফের সন্দেশখালির পাত্রপাড়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে আজ সন্দেশখালির পাত্রপাড়ায় কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর