CPM Party Office: দখল করেছিল তৃণমূল, ১৫ বছর পর পার্টি অফিস ফিরে পেল CPM
উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার গোপালপুর ২ নম্বর অঞ্চলের পুকুরিয়া গ্রামের ঘটনা। সিপিএম ও আইএসএফ-এর দাবি, ২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর গোপালপুর বটতলা বাজার সংলগ্ন পুকুরিয়া সিপিআইএমের পার্টি অফিস তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দখল করে নিয়েছিল বলে অভিযোগ।

হাড়োয়া: জায়গায়-জায়গায় তৃণমূলের পার্টি অফিস দখল হচ্ছে। রাজ্যের পালা বদলের পর থেকেই বিজেপি গিয়ে তৃণমূলের পার্টি অফিস দখল করছে। কেন্দ্রের নেতৃত্বরা আগেই নির্দেশ দিয়েছেন এইভাবে পার্টি অফিস দখল করা যাবে না। তবে এই সবের মধ্যেই এবার সিপিএম দখল করল পনেরো বছর দখল হওয়া নিজেদের পার্টি অফিস।
উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার গোপালপুর ২ নম্বর অঞ্চলের পুকুরিয়া গ্রামের ঘটনা। সিপিএম ও আইএসএফ-এর দাবি, ২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর গোপালপুর বটতলা বাজার সংলগ্ন পুকুরিয়া সিপিআইএমের পার্টি অফিস তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দখল করে নিয়েছিল বলে অভিযোগ। অবশেষে দীর্ঘ পনেরো বছর পর রাজ্যের রাজনৈতিক পালাবদল হয়েছে। আর সেই আবহে ফের একবার নিজেদের পার্টি অফিস পুনরুদ্ধার করলেন সিপিআইএম ও আইএসএফ কর্মী-সমর্থকরা। দলীয় পতাকা টাঙিয়ে পার্টি অফিস পুনর্দখল করলেন বাম ও আইএসএফ নেতৃত্ব।
বিজেপি সহ-সভাপতি হাড়োয়া ১ নম্বর মণ্ডলের পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এটা মানুষের পার্টি অফিস। আমরা সংযুক্ত মোর্চা একসঙ্গে এইটা উদ্ধার করেছি। দীর্ঘ পনেরো বছর পর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছেলেরা আর সিপিএম এর লোকজন পার্টি অফিস উদ্ধার করেছে। সিপিএম-কে ISF সাহায্য করেছে এই পার্টি অফিস দখল করার জন্য। আগামীতেও আমরা সাহায্য করব।”
