AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: ঘর পাইয়ে দেওয়ার নাম করে ৫ বছর ধরে টানা চালিয়েছিলে কারবার! TMC কাউন্সিলরের পরিণতি

PMAY Cut Money: ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ওয়ার্ডের কাউন্সিলর থাকাকালীন মৃত্যুঞ্জয় ঋষি দাস আবাস যোজনার ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এলাকার বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন। অভিযোগ, কাউন্সিলর পদে তাঁর মেয়াদে তো ঘর মেলেইনি, এমনকি পরবর্তীতে ওয়ার্ডে নতুন কাউন্সিলর এলেও তাঁর আমলের ঘর পাননি উপভোক্তারা।

TMC: ঘর পাইয়ে দেওয়ার নাম করে ৫ বছর ধরে টানা চালিয়েছিলে কারবার! TMC কাউন্সিলরের পরিণতি
প্রতারিতরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 22, 2026 | 11:58 AM
Share

উত্তর ২৪ পরগনা: আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে ‘কাটমানি’ নেওয়ার গুরুতর অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার টাকি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মৃত্যুঞ্জয় ঋষি দাসের বিরুদ্ধে। ঘটনার বিচার ও টাকা ফেরতের দাবিতে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত বাসিন্দারা।

এলাকাবাসীদের দাবি, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ওয়ার্ডের কাউন্সিলর থাকাকালীন মৃত্যুঞ্জয় ঋষি দাস আবাস যোজনার ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এলাকার বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন। অভিযোগ, কাউন্সিলর পদে তাঁর মেয়াদে তো ঘর মেলেইনি, এমনকি পরবর্তীতে ওয়ার্ডে নতুন কাউন্সিলর এলেও তাঁর আমলের ঘর পাননি উপভোক্তারা।

ক্ষতিগ্রস্তরা টাকা ফেরত চাইতে গেলে ওই প্রাক্তন কাউন্সিলর স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি আর ক্ষমতায় নেই, তাই টাকা ফেরত দিতে পারবেন না। এই পরিস্থিতিতে দিশেহারা উপভোক্তারা শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হন। অবিলম্বে প্রদেয় টাকা ফেরতের দাবি জানিয়েছেন তাঁরা।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মৃত্যুঞ্জয় ঋষি দাস। তাঁর বক্তব্য, “আমি এখন আর ক্ষমতায় নেই এবং সক্রিয় রাজনীতির সঙ্গেও জড়িত নই। অভিযোগকারীরা যদি উপযুক্ত ও সঠিক প্রমাণ দেখাতে পারেন, তবে আমি তাঁদের টাকা ফেরত দিয়ে দেব।”

Follow Us
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন