AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Former TMC MLA Sanat Dey: এসেছিলেন হেলমেট পরে, আবারও ডিম বৃষ্টির মুখে তৃণমূলের বড় নেতা

Sanat Dey Egg Attack: গতকাল রাতে নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে বাইকে করে ওই বিধানসভা এলাকায় তৃণমূলের প্রধান কার্যালয়ে আসেন। হেলমেট পরেছিলেন তিনি। এসেই ভেতরে ঢুকে যান। বিজেপির অভিযোগ, সনৎ দের হাতে বড় বড় ব্যাগ ছিল। কিছু সরানোর জন্যই ওই ব্যাগ নিয়ে তিনি পার্টি অফিসে ঢুকেছিলেন। এলাকার মানুষ ওই পার্টি অফিস ঘিরে ফেলেন।

Former TMC MLA Sanat Dey: এসেছিলেন হেলমেট পরে, আবারও ডিম বৃষ্টির মুখে তৃণমূলের বড় নেতা
তৃণমূলের পার্টি অফিসে প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দেকে লক্ষ্য করে ছোড়া হল ডিমImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 02, 2026 | 2:28 PM
Share

নৈহাটি: রাজ্যে পালাবদলের পর তৃণমূল নেতা-নেত্রীদের ঘিরে ‘চোর চোর’ স্লোগান। রাজ্যের বিভিন্ন জায়গায় এই ছবি দেখা গিয়েছে। কিন্তু, শনিবার থেকে তার সঙ্গে যুক্ত হয়েছে ডিম ছোড়া। চারদিন আগে সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে নিগৃহীত হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইসময় তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। এবার জনরোষের মুখে নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে। তাঁকেও লক্ষ্য করে উড়ে এল একের পর এক ডিম।

গতকাল রাতে নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে বাইকে করে ওই বিধানসভা এলাকায় তৃণমূলের প্রধান কার্যালয়ে আসেন। হেলমেট পরেছিলেন তিনি। এসেই ভেতরে ঢুকে যান। বিজেপির অভিযোগ, সনৎ দের হাতে বড় বড় ব্যাগ ছিল। কিছু সরানোর জন্যই ওই ব্যাগ নিয়ে তিনি পার্টি অফিসে ঢুকেছিলেন। এলাকার মানুষ ওই পার্টি অফিস ঘিরে ফেলেন। খবর পেয়ে আসে পুলিশ। আসে কেন্দ্রীয় বাহিনী। তারা সনৎ দেকে ওই অফিস থেকে বের করে নিয়ে যায়। প্রাক্তন তৃণমূল বিধায়ককে বের করে নিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়তে থাকে জনতা। চলে চোর চোর স্লোগান।

কী বলছে বিজেপি?

স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, “এলাকার মানুষ বলছে, এই অফিসে আগে বোমা, পিস্তল নিয়ে ঢুকতে দেখা গিয়েছে অনেককে। এমনকি, প্রাক্তন বিধায়ক হুমকি দিয়েছিলেন, চার তারিখটা যেতে দে। এক এক করে দেখে নেব। স্থানীয় মানুষদের আশঙ্কা, এখনও ওই পার্টি অফিসে অনেক কিছু পাওয়া যেতে পারে। আমরা পুলিশকে জানিয়েছি, ওই পার্টি অফিসটা খুলে দেখতে ভিতরে কী রয়েছে। তবে আমরা ঢুকছি না, কারণ আমাদের দল বলে দিয়েছে, তৃণমূলের কোনও পার্টি অফিস দখল না করতে।” স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, “একুশ সালে উনি নৈহাটিজুড়ে সন্ত্রাস সৃষ্টি করেছিলেন। সেরকমই পরিকল্পনা ছিল। আমরা চাই, পুলিশ তাঁকে গ্রেফতার করুক। কারণ, তাঁর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই।”

Follow Us