AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhyamik Student: ভালই হয়েছিল মাধ্যমিকের রেজাল্ট, খুশিও ছিল সাগর, রাত না গড়াতেই শোকে স্তব্ধ পরিবার

Madhyamik Student: শুক্রবার সকালে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়। বাড়ি ফিরে সে খুশি ছিল বলেই জানিয়েছে পরিবার। শনিবার সকালে যা দেখতে হল, তা তারা কল্পনাও করেনি।

Madhyamik Student: ভালই হয়েছিল মাধ্যমিকের রেজাল্ট, খুশিও ছিল সাগর, রাত না গড়াতেই শোকে স্তব্ধ পরিবার
সাগর চৌধুরীর পরিবারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 03, 2025 | 12:10 PM
Share

ব্যারাকপুর: সকালে মাধ্যমিকের ফল হাতে বাড়ি ফেরে সাগর চৌধুরী। মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত ছিল উত্তর ২৪ পরগনার খড়দহ পাতুলিয়ার বাসিন্দা সাগর। ফলাফলও আশানুরূপ হয়েছিল। সাগর ও তার পরিবারের সদস্যরা রেজাল্ট দেখে খুশিও ছিল। কিন্তু পরের দিন সকালে যে এই দৃশ্য দেখতে হবে তা ভাবেননি পরিবারের কেউই।

সারাদিন সবার সঙ্গে কথাবার্তা বলে, রাতে আর পাঁচটা দিনের মতো নিজের ঘরে ঘুমোতে যায় মাধ্যমিক পরীক্ষার্থী সাগর। অন্য ঘরে ঘুমোচ্ছিলেন তার বাবা, মা। শনিবার সকালে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে, আম গাছের নীচে মিলল সেই সাগরের দেহ। তার বাবা জানিয়েছেন, সাগরের দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা জানিয়েছেন, কোমরের নীচ থেকে সব হাড় ভেঙে গিয়েছে।

কীভাবে মৃত্যু হল সাগরের? তা স্পষ্ট নয়। খুন নাকি আত্মহত্যা? খতিয়ে দেখছে রহড়া থানার পুলিশ।

পরিবারের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে কারও একটা ফোন এসেছিল সাগরের কাছে। তারপরই নাকি সে বাড়ি থেকে বেরিয়ে যায়। বন্ধুবান্ধব ভেবেই কেউ কোনও প্রশ্ন করেনি। সকালে ঘরে না দেখতে পেয়ে বাড়ির বাইরে যেতেই সাগরের দেহ পড়ে থাকতে দেখা যায়। শোকস্তব্ধ গোটা পরিবার। কেউই সাগরের মৃত্যুটা মেনে নিতে পারছে না। কাউকে সন্দেহ হচ্ছে কি না, সে বিষয়ে কিছু বলতে চাননি সাগরের বাবা।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো