AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangaon: ‘৯০ শতাংশ মতুয়ার নাম বাদ’, পথে নামার হুঁশিয়ারি মমতাবালার

Bangaon: অন্যদিকে বাগদার বিধায়ক তথা মতুয়া বাড়ির সদস্যা মধুপর্ণা ঠাকুর জানিয়েছেন, "বাগদার ১৪ হাজারেরও বেশি ভোট কাটা দিয়েছে। ১৩ হাজারের বেশি ভোট বিচার্য রাখা হয়েছে। এই এলাকার বেশিরভাগই মতুয়া সমাজের বাস। তাঁদের ভোট যদি অবৈধ হয় তাহলে প্রধানমন্ত্রীও অবৈধ । আমরা মতুয়াদের পাশে আছি।"

Bangaon: '৯০ শতাংশ মতুয়ার নাম বাদ', পথে নামার হুঁশিয়ারি মমতাবালার
মমতাবালা ঠাকুর ও মধুপর্ণা ঠাকুরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 28, 2026 | 5:52 PM
Share

বনগাঁ: ‘রাস্তায় নেমে প্রতিবাদ হবে’ তীব্র হুঙ্কার সাংসদ মমতাবালা ঠাকুরের। এসআইআর ইস্যুতে আগেই একবার অনশনে বসেছিলেন তাঁরা। মতুয়ারা আশঙ্কিত ছিলেন, এসআইআর হলে নাগরিকত্ব থাকবে না তাঁদের। তবে শনিবার এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর তৃণমূল সাংসদ মমতাবালার দাবি,মতুয়া অধ্যুষিত এলাকায় ৯০ শতাংশ মানুষের নাম বাদ গিয়েছে। এরপরই পথে নামার হুঁশিয়ারি দিলেন তিনি।

তৃণমূল সাংসদ বলেন, “এতদিন বিজেপি বলে এসেছে মতুয়াদের কোনও সমস্যা হবে না। আর এখন বিভিন্ন প্রান্ত থেকে মতুয়াদের ভোট কেটে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে মতুয়াদের ফোন আসছে। এখন শান্তনু ঠাকুর বলছেন নির্বাচন কমিশন বলতে পারবে… অথচ আগে বলেছিলেন মতুয়াদের পাশে তিনি থাকবেন। এখন তিনি উল্টো কথা বলছেন। কখন কী বলেন ঠিক থাকে না।”

তৃণমূল সাংসদ এও পরামর্শ দিয়েছেন যাতে শান্তনু ঠাকুরকে মাথার ডাক্তার দেখানো হয়। তিনি বলেন,”মতুয়াদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন। আমরা আগেও বলেছিলাম অনেকাংশের মতুয়াদের ভোট কাটা যাবে। ঠিক তাই হয়েছে। বাগদার ৬০-৬৬ শতাংশ মতুয়াদের ভোট সেখানে ১৪ হাজার ভোট বাদ গিয়েছে। এখানেও বেশিরভাগ মতুয়াদের ভোট বাদ গিয়েছে। আমরা মতুয়াদের পাশে আছি পথে নেমে প্রতিবাদ হবে।”

অন্যদিকে বাগদার বিধায়ক তথা মতুয়া বাড়ির সদস্যা মধুপর্ণা ঠাকুর জানিয়েছেন, “বাগদার ১৪ হাজারেরও বেশি ভোট কাটা দিয়েছে। ১৩ হাজারের বেশি ভোট বিচার্য রাখা হয়েছে। এই এলাকার বেশিরভাগই মতুয়া সমাজের বাস। তাঁদের ভোট যদি অবৈধ হয় তাহলে প্রধানমন্ত্রীও অবৈধ । আমরা মতুয়াদের পাশে আছি।”