AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee Live Update: বালিগঞ্জ ফাঁড়িতে দ্বিতীয় দফার পদযাত্রা শেষ করলেন মমতা, এবার মালা রায়ের সমর্থনে জনসভা

| Edited By: | Updated on: Jun 04, 2024 | 1:38 PM
Share

Mamata Banerjee Live Update: বিভিন্ন পথ পরিক্রমা করে বিমানবন্দর আড়াইর নম্বর গেটে গিয়ে শেষ হয়। এই নিয়ে মুখ্যমন্ত্রী এই লোকসভা কেন্দ্রে তিনটি সমাবেশ এবং দুটি পদযাত্রায় অংশ নেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন স্থানীয় বিধায়ক তথা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী সুজিত বসু-সহ উত্তর দমদম নিউ ব্যারাকপুর দমদম দক্ষিণ দমদম রাজারহাট গোপালপুরের তৃণমূল নেতৃত্ব।

Mamata Banerjee Live Update:  বালিগঞ্জ ফাঁড়িতে দ্বিতীয় দফার পদযাত্রা শেষ করলেন মমতা, এবার মালা রায়ের সমর্থনে জনসভা
এন্টালিতে মমতা Image Credit: TV9 Bangla

কলকাতা: দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে দ্বিতীয়বারের জন্য পদযাত্রা  করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ বিরাটির বনিকপুর মোড় থেকে পদযাত্রা শুরু করেন। বিভিন্ন পথ পরিক্রমা করে বিমানবন্দর আড়াইর নম্বর গেটে গিয়ে শেষ হয়। এই নিয়ে মুখ্যমন্ত্রী এই লোকসভা কেন্দ্রে তিনটি সমাবেশ এবং দুটি পদযাত্রায় অংশ নেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন স্থানীয় বিধায়ক তথা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী সুজিত বসু-সহ উত্তর দমদম নিউ ব্যারাকপুর দমদম দক্ষিণ দমদম রাজারহাট গোপালপুরের তৃণমূল নেতৃত্ব। এরপর তিনি এন্টালি মার্কেট থেকে পদযাত্রা করেন, পরে বেহালা চৌরাস্তায় প্রার্থী মালা রায়ের সমর্থনে জনসভা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 28 May 2024 05:18 PM (IST)

    মমতাকে দেখে শঙ্খধ্বনি

    এন্টালিতে মমতাকে দেখতে রাস্তার দু’ধানে জনজোয়ার। আবাল বৃদ্ধ বনিতা সকলে মিশনে সেই ভিড়ে। মমতাকে দেখে বেজে উঠল শঙ্ঘধ্বনি। বালিগঞ্জ ফাঁড়িতে পদযাত্রা শেষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি বেহালায় তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে জনসভা করবেন।

  • 28 May 2024 04:46 PM (IST)

    দ্বিতীয় দফায় পদযাত্রা

    এন্টালি মার্কেট থেকে দ্বিতীয় দফার পদযাত্রা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত হাঁটবেন মুখ্যমন্ত্রী। মমতাকে দেখে জয় বাংলা স্লোগান। মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন ফিরহাদ।

  • 28 May 2024 03:38 PM (IST)

    দমদম এয়ারপোর্ট তিন নম্বর রাস্তায় মমতা

    দমদম এয়ারপোর্টের তিন নম্বর রাস্তা দিয়ে হাঁটছেন মুখ্যমন্ত্রী। বাড়ির ছাদ থেকেও ভিড় আম জনতার। ছবিও তুলেছেন অনেকে।

  • 28 May 2024 03:34 PM (IST)

    মমতার পায়ে হাত দিয়ে প্রণাম

    মহাজাতি সামনে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে মুখ্যমন্ত্রীকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এক মহিলা। সবাই বাহুল্য, এদিন রাস্তায় মমতাকে দেখতে সাধারণ মহিলাদের ভিড় চোখে পড়ার মতো।

  • 28 May 2024 03:33 PM (IST)

    রাস্তার দুধারে জনজোয়ার

    রাস্তার দুধারে জনজোয়ার। মমতাকে কাছ থেকে দেখতে উপচে পড়ছে ভিড়। বিরাটির রাস্তা ধরে এগিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী। মিছিলে রয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক,  চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, ব্রাত্য বসু, বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ শ্যাম, পৌরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস।

Published On - May 28,2024 3:31 PM

Follow Us