AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murder: টালি খুলে নিজের ঘরে ঢুকে স্ত্রীর গলা কেটে চম্পট দিল স্বামী, পরকীয়ার জের? শোরগোল হালিশহরে

Murder: জোৎস্না দেবীর পুত্রবধূ বলছেন, এই প্রথম নয়, আগও একাধিকবার তাঁর শাশুড়ির গায়ে হাত তুলেছেন শ্বশুর। মাথায়-হাতে সেলাইও পড়ে। তিনি বলছেন, “কালীপুজোর আগেও আমার শাশুড়িকে মেরেছিল। মাথায় আর হাতে সেলাই পড়েছিল।

Murder: টালি খুলে নিজের ঘরে ঢুকে স্ত্রীর গলা কেটে চম্পট দিল স্বামী, পরকীয়ার জের? শোরগোল হালিশহরে
শোরগোল এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 10, 2025 | 2:11 PM
Share

হালিশহর: ভোর রাতে টালি খুলে নিজের ঘরে ঢুকে নিজেরই স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পালিয়ে গেলেও নিস্তার পেল না অভিযুক্ত। শেষ পর্যন্ত ধরা পড়ে গেল পুলিশের হাতে। চাঞ্চল্যকর ঘটনা হালিশহরের ভূতবাগান এলাকায়। অভিযোগ, পালিয়ে যাওয়ার সময় নিজের ছেলেকেও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত উজ্জ্বল মণ্ডলের (৫০) বিরুদ্ধে। মৃত্যু হয়েছে তঁর স্ত্রী জ্যোৎস্না মণ্ডলের (৪৫)। 

জোৎস্না দেবীর পুত্রবধূ বলছেন, এই প্রথম নয়, আগও একাধিকবার তাঁর শাশুড়ির গায়ে হাত তুলেছেন শ্বশুর। মাথায়-হাতে সেলাইও পড়ে। তিনি বলছেন, “কালীপুজোর আগেও আমার শাশুড়িকে মেরেছিল। মাথায় আর হাতে সেলাই পড়েছিল। আজ রাতে আড়াইটে নাগাদ উনি টালি খুলে ঘরে ঢুকেছিলেন। সেখান দিয়ে ঢুকে খুন করে দিয়ে চলে গিয়েছে।” তাঁর দাবি, এদিন রাতের অন্ধকারেই টালি খুলে ভিতরে ঢুকেছিলেন তাঁর শ্বশুর। তিনি বলছেন, “আমি ভোরবেলা উঠে দেখছি টালি খোলা। তারপর ঘরে ঢুকে ওকে তুলতে যাই। দেখি উঠছি না। তারপর গলার দিকে নজর যেতে দেখি গলা কাটা।” যদিও বিবাহবর্হিভূত সম্পর্কের কথা উঠতেই তিনি বলছেন, “আমার শাশুড়ির স্বভাব-চরিত্র ভাল ছিল। কিন্তু শ্বশুরের ছিল না। অন্য মহিলার সঙ্গে সম্পর্ক ছিল।” যদিও তা থেকে কোনও সমস্যা কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। 

এদিনই ধৃতকে তোলা হচ্ছে আদালতে। হেফাজতে নিয়ে খুনের উদ্দেশ্য নিয়ে তথ্য পেতে চাইছে পুলিশ। এক তদন্তকারী পুলিশ আধিকারিক বলছেন, “গলার পিছন দিকটা কাটা অবস্থায় ছিল। কীভাবে ঘটনটা ঘটল আমরা তার পুর্ননির্মাণ করব। ইতিমধ্যেই আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। আজই কোর্টে তোলা হচ্ছে। ৭ দিনের জন্য হেফাজতে নিতে আবেদন করব। জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করব কেন খুন করা হয়েছে।”

Follow Us
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নববর্ষের শুভেচ্ছায় বাংলার মানুষকে কী বললেন অমিত শাহ?
নববর্ষের শুভেচ্ছায় বাংলার মানুষকে কী বললেন অমিত শাহ?
ভালোবাসেন ডাল, প্রচারে এনার্জি পেতে কী খাচ্ছেন TMC প্রার্থী পান্নালাল?
ভালোবাসেন ডাল, প্রচারে এনার্জি পেতে কী খাচ্ছেন TMC প্রার্থী পান্নালাল?
'আমার মন কাঁদছে', পয়লা বৈশাখে কাদের জন্য মন খারাপ মুখ্যমন্ত্রীর?
'আমার মন কাঁদছে', পয়লা বৈশাখে কাদের জন্য মন খারাপ মুখ্যমন্ত্রীর?
লোকাল ট্রেনে টিকিট কাটলেই মিলবে ডিসকাউন্ট!
লোকাল ট্রেনে টিকিট কাটলেই মিলবে ডিসকাউন্ট!