AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baduria: শ্যালিকার নাবালিকা কন্যাকে ধর্ষণ, প্রতিবাদ করায় স্ত্রীকে খুন, হাড়হিম ঘটনায় আমৃত্যু কারাদণ্ড ব্যক্তির

Baduria minor physical harassed case: ধর্ষণ ও খুন—দুটি মামলারই বিচার চলছিল বসিরহাট মহকুমা আদালতে। যদিও মামলা চলাকালীন জামশেদ দাবি করে, ঘটনার দিন সে বাড়িতে ছিল না। তার দাবি অবশ্য ধোপে টেকেনি। ২০২৫ সালের ৩১ জানুয়ারি স্ত্রীকে খুনের মামলায় জামশেদকে দোষী সাব্যস্ত করা হয়। তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে চলতে থাকে নাবালিকাকে ধর্ষণের মামলা। এরপর ২০২৬ সালের ১২ অগস্ট নাবালিকাকে ধর্ষণের মামলাতেও দোষী সাব্যস্ত হয় জামশেদ।

Baduria: শ্যালিকার নাবালিকা কন্যাকে ধর্ষণ, প্রতিবাদ করায় স্ত্রীকে খুন, হাড়হিম ঘটনায় আমৃত্যু কারাদণ্ড ব্যক্তির
আমৃত্যু কারাদণ্ড হল দোষীসাব্যস্ত ব্যক্তিরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 14, 2026 | 5:49 PM
Share

বাদুড়িয়া: নিজের শ্যালিকার নাবালিকা কন্যাকে ৩ মাস ধরে ধর্ষণ। প্রতিবাদ করায় স্ত্রীকে খুন। ঘটনার আট বছর পর দোষীসাব্যস্ত ব্যক্তিকে শুক্রবার আমৃত্যু কারাদণ্ড দিল বসিরহাট মহকুমা আদালত। দোষীসাব্যস্ত ব্যক্তির নাম মহম্মদ জামশেদ আলি মণ্ডল।

জামশেদের বাড়ি বাদুড়িয়ার বাগজোলা এলাকায়। সরকারি আইনজীবী গোলাম মোস্তাফা জানান, স্ত্রীকে খুনের দায়ে আগেই দোষীসাব্যস্ত হয়েছে জামশেদ। সেই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আর শুক্রবার নাবালিকাকে ধর্ষণের মামলায় দোষীসাব্যস্ত জামশেদের আমৃত্যু কারাদণ্ড হল। একইসঙ্গে নির্যাতিতাতে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন বিচারক। অনাদায়ে আরও ৫০ হাজার টাকা জরিমানা ও আরও ৬ মাসের জেলের নির্দেশ দিয়েছে আদালত।

অভিযোগ, ২০১৮ সালে নিজের শ্যালিকার ১৩ বছরের মেয়েকে ভয় দেখিয়ে তিন মাস ধরে ধর্ষণ করে জামশেদ। ২০১৮ সালের ৭ এপ্রিল ওই নাবালিকা তার মাসি অর্থাৎ জামশেদের স্ত্রীকে সব ঘটনা জানায়। জামশেদের স্ত্রী তাঁর স্বামীর বিরুদ্ধে সরব হন। স্বামী-স্ত্রীর মধ্যে এই নিয়ে বিবাদ হয়। অভিযোগ, প্রতিবাদের পরদিন অর্থাৎ ৮ এপ্রিল নিজের স্ত্রীকেই খুন করে জামশেদ। ১০ এপ্রিল বাদুড়িয়া থানায় দায়ের হয় অভিযোগ।

এই ঘটনায় ধর্ষণ ও খুন—দুটি মামলারই বিচার চলছিল বসিরহাট মহকুমা আদালতে। যদিও মামলা চলাকালীন জামশেদ দাবি করে, ঘটনার দিন সে বাড়িতে ছিল না। তার দাবি অবশ্য ধোপে টেকেনি। ২০২৫ সালের ৩১ জানুয়ারি স্ত্রীকে খুনের মামলায় জামশেদকে দোষী সাব্যস্ত করা হয়। তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে চলতে থাকে নাবালিকাকে ধর্ষণের মামলা। এরপর ২০২৬ সালের ১২ অগস্ট নাবালিকাকে ধর্ষণের মামলাতেও দোষী সাব্যস্ত হয় জামশেদ। এদিন সেই ধর্ষণ মামলাতেই দোষী সাব্যস্ত ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিল বসিরহাট মহকুমা আদালত।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা