AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dum Dum: নাগেরবাজারে বহুতলে বিধ্বংসী আগুন, মৃত্যু বৃদ্ধা মা ও ছেলের

Fire in Kolkata: দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন ওই রমা দেবী, সঙ্গে তাঁর ছেলে অভিষেক। পুলিশ গিয়ে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Dum Dum: নাগেরবাজারে বহুতলে বিধ্বংসী আগুন, মৃত্যু বৃদ্ধা মা ও ছেলের
চাপানউতোর এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 06, 2026 | 9:25 PM
Share

দমদম: সাতগাছি এন.এন. রোড এলাকায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ গেল মা ও ছেলের। শুক্রবার দুপুরে একটি বহুতলের চারতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রমা সিকদার (৭৫) এবং তাঁর ছেলে অভিষেক সিকদার (৪৫)। প্রতিবেশীরা বলছেন এদিন দুপুরে আচমকাই ওই বাড়ির চারতলা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে থাকে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় দমকল ও নাগেরবাজার থানায়। 

দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন ওই রমা দেবী, সঙ্গে তাঁর ছেলে অভিষেক। পুলিশ গিয়ে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নাগেরবাজার থানার পুলিশ। অগ্নিকাণ্ডের উৎস জানতে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে। 

এলাকার বাসিন্দাদের দাবি, সিকদার পরিবারটি বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তাঁরা প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না। এই মানসিক অবসাদই কি কোনও চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে, নাকি এটি একটি নিছক দুর্ঘটনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চাপানউতোর চলছে এলাকায়। 

Follow Us
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?