AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh: মুখ্যমন্ত্রীকে ‘খুনের চক্রান্ত’! ‘বেশিদিন বাইরে থাকবে না, খাঁচায় ঢুকবে অভিষেক’, বিস্ফোরক অর্জুন সিং

Arjun Singh attacks Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "১৮০ জনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। তৃণমূল দ্বারা, অভিষেকের দ্বারা লোক রাখা হয়েছে গ্রুপে। মুখ্যমন্ত্রীর সব গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। কোন কোন জায়গায় যাচ্ছেন, কোন কোন জায়গা থেকে বেরোলেন সবটাই নজর রাখা হচ্ছে। এগুলো অভিষেক করাচ্ছে।"

Arjun Singh: মুখ্যমন্ত্রীকে 'খুনের চক্রান্ত'! 'বেশিদিন বাইরে থাকবে না, খাঁচায় ঢুকবে অভিষেক', বিস্ফোরক অর্জুন সিং
অর্জুন সিংImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 30, 2026 | 12:11 AM
Share

ব্যারাকপুর: মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) প্রাণনাশের আশঙ্কা পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের (Arjun Singh)। সরাসরি কাঠগড়ায় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীকে খুনের চক্রান্ত করা হচ্ছে। সবটাই হচ্ছে অভিষেকের অঙ্গুলি হেলনে। ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ অর্জুনের। একইসঙ্গে তাঁর দাবি, অভিষেককে খুব তাড়াতাড়ি জেলে ঢুকিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। আর সেইদিন বেশি দূরে নেই বলে দাবি করেছেন অর্জুন (Arjun Attacks Abhishek Banerjee)।

কী অভিযোগ অর্জুনের?

অর্জুন সিংয়ের অভিযোগ, শুভেন্দু অধিকারীকে খুন করার চক্রান্তে ও মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজর রাখতে ১৮০ জনের একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, “১৮০ জনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। তৃণমূল দ্বারা, অভিষেকের দ্বারা লোক রাখা হয়েছে গ্রুপে। মুখ্যমন্ত্রীর সব গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। কোন কোন জায়গায় যাচ্ছেন, কোন কোন জায়গা থেকে বেরোলেন সবটাই নজর রাখা হচ্ছে। এগুলো অভিষেক করাচ্ছে। আমার মনে হচ্ছে, অভিষেককে ইমিডিয়েট গারদে ঢুকিয়ে দেওয়া দরকার।”

অভিষেককে আক্রমণ করে অর্জুন আরও বলেন, “আমাদের সরকার ডবল ইঞ্জিন সরকার। বেশিদিন মনে হয় না ঘুরে বেড়াতে পারবেন অভিষেক। খুব তাড়াতাড়ি খাঁচায় পোরা হবে।”

এই বিষয়ে মমতা তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “অর্জুন সিংয়ের কথার কী ভিত্তি রয়েছে? এতবড় দল পাল্টান, কখনও তৃণমূল, কখনও বিজেপি, তিনি এখন কী বললেন, তাতে আমাদের কী এসে যায় বলুন তো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও কাজ নেই নাকি যে ১৮০ জনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে প্রাণনাশের চেষ্টা করবেন? এতো মিথ্য়ে অভিযোগ। তৃণমূলকে কীভাবে ছোট করা যায়, সেই চেষ্টা করছেন।”

Follow Us