AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vivipat Slip: মধ্যমগ্রামের রাস্তায় ছড়িয়ে নোয়াপাড়ার ভিভিপ্যাট স্লিপ, কী বলল কমিশন?

WB Assembly Election Result 2026: ভিভিপ্যাটের স্লিপ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার রাতে উত্তর ২৪ পরগনার নীলগঞ্জের সুভাষনগর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, রাস্তায় ছড়িয়ে রয়েছে নোয়াপাড়া বিধানসভার ভিভিপ্যাটের স্লিপ। সব রাজনৈতিক দলেরই ভিভিপ্যাটের টোকেন পাওয়া গিয়েছে।

Vivipat Slip: মধ্যমগ্রামের রাস্তায় ছড়িয়ে নোয়াপাড়ার ভিভিপ্যাট স্লিপ, কী বলল কমিশন?
ভিভিপ্যাট স্লিপImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 04, 2026 | 7:27 AM
Share

মধ্যমগ্রাম : রাস্তায় ছড়িয়ে ভিভিপ্যাটের স্লিপ (Vivipat Slip)। ভোটগণনার (WB Assembly Election Result 2026) আগের দিন এমনই ছবি দেখা গেল মধ্যমগ্রামের সুভাষনগরে (Madhyamgram)। স্লিপগুলি আবার নোয়াপাড়া বিধানসভার (Noapara Assembly)। কীভাবে ওই বিধানসভার স্লিপ মধ্যমগ্রামের রাস্তায় পড়ে রয়েছে, কোথা থেকে এল এত স্লিপ, ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর (Dipshita Dhar) আশঙ্কা প্রকাশ করেছেন, নোয়াপাড়ার মতো আরও অন্য কোথাও এধরনের ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি সামনে আসতেই রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। প্রাথমিক রিপোর্টে কী রয়েছে, কী বলছে কমিশন?

নোয়াপাড়ার ভিভিপ্যাট স্লিপ রাস্তায়

ভিভিপ্যাটের স্লিপ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার রাতে উত্তর ২৪ পরগনার নীলগঞ্জের সুভাষনগর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, রাস্তায় ছড়িয়ে রয়েছে নোয়াপাড়া বিধানসভার ভিভিপ্যাটের স্লিপ। সব রাজনৈতিক দলেরই ভিভিপ্যাটের টোকেন পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে যায় দত্তপুকুর থানার পুলিশ। বিষয়ে কমিশনকে জানানো হয়। অভিযোগ ওঠার পরই কমিশন তদন্তের নির্দেশ দেয়। কমিশনের তরফে প্রাথমিক অনুসন্ধানের পর জানানো হয়, স্লিপগুলো মকপলের।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এই বিষয়ে নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন,”ভিভিপ্যাটের স্লিপ পাওয়া গিয়েছে। পুলিশ ও বিডিও এসে গোপনে তা নিয়ে পালাচ্ছিলেন। সাধারণ মানুষ বিষয়টা ধরেছে। এর পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে। গোটা বাংলায় এই চক্রান্ত চলছে।”

দীপ্সিতা ধর সোশ্যাল মিডিয়ায় লেখেন, “যে ঘটনা নোয়াপাড়ায় হয়েছে সেটা যে অন্য কোথাও হয়নি এর গ্যারান্টী কি? এই প্রক্রিয়ায় কি আর ভরসা রাখা যায়?” এদিকে, গোটা ঘটনায় নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছে তৃণমূল।

নির্বাচনের সমস্ত আপডেট জানতে ক্লিক করুন এখানে

Follow Us