AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Election 2026 LIVE Counting and Results: কাউন্টডাউন শুরু, বাংলার মসনদে কে?

| Updated on: May 03, 2026 | 3:23 PM
Share

West Bengal, Tamil Nadu, Kerala, Assam, Puducherry Assembly Election 2026 Live Counting and Updates Online: পশ্চিমবঙ্গের ২৯৩টি কেন্দ্রের ফল প্রকাশ হবে। একটি কেন্দ্রের (ফলতা) ভোট হবে আগামী ২১ মে। তামিলনাড়ু বিধানসভার মোট আসন সংখ্যা হলো ২৩৪টি। কেরল বিধানসভার মোট আসন সংখ্যা হলো ১৪০টি। পুদুচেরি বিধানসভার মোট আসন সংখ্যা হলো ৩৩টি। অসম বিধানসভার মোট আসন সংখ্যা হলো ১২৬টি।

West Bengal Election 2026 LIVE Counting and Results: কাউন্টডাউন শুরু, বাংলার মসনদে কে?
ফল প্রকাশের কাউন্টডাউন শুরুImage Credit: TV9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 03 May 2026 03:23 PM (IST)

    Strong Room Controversy: বন্ধ ক্যামেরা, ঢুকে পড়ল গাড়ি

    • কলকাতা: সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে কার গাড়ি ঢুকল, এই প্রশ্ন তুলে বিতর্ক তৈরি হল রবিবার সকালে।
    • ঠিক সাড়ে ১১টার কাছাকাছি সময়ে একটি টাটা সুমো লর্ড সিনহা রোডের ভিতরে ঢোকে।
    • অভিযোগ, গাড়ির পিছনে এক্স আর্মি লেখা ছিল। আর ড্যাশবোর্ডে ছিল বিজেপির প্রতীক। আর তা নিয়েই গোলমালের সূত্রপাত।
    • বর্ধমান: রবিবার আউশগ্রাম বিধানসভার স্ট্রং রুমে থাকা সিসি ক্যামেরা প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট বন্ধ ছিল বলে অভিযোগ উঠেছে। যদিও নির্দিষ্টভাবে সকাল ৯টা ২৪ মিনিট থেকে ১০ টা ৩৭ মিনিট পর্যন্ত ক্যামেরা বন্ধ থাকার কথাও দাবি করেছেন দলীয় নেতারা।
  • 03 May 2026 03:06 PM (IST)

    Security for Counting: গণনাকেন্দ্র যে দুর্ভেদ্য দূর্গ! কী কী ব্যবস্থা নেওয়া হল

    রাত পোহালেই গণনা। তার আগে তুঙ্গে রাজনীতির পারদ। রাজ্য জুড়ে গণনা কেন্দ্রগুলিতে চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর কেন্দ্রীয় বাহিনী। শান্তিপূর্ণ গণনা নিশ্চিত করতে কড়া নির্বাচন কমিশনও।

    • প্রথমে ঠিক হয়েছিল গোটা রাজ্যে ৮৭টি গণনা কেন্দ্রে হবে কাউন্টিং। কিন্তু সম্প্রতি সেই সংখ্যা কমে হয়েছে ৭৭।
    • ভবানীপুরে শাখাওয়াত মেমোরিয়ালেও কড়া নিরাপত্তার ঘেরাটোপ। নিরাপত্তা নিশ্চিত করতে গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৬৩ ধারা জারি করা হয়েছে। ফলে সেখানে যে কোনও ধরনের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ।
    • চুঁচুড়া এইচআইটি কলেজে স্ট্রংরুম ও গণনা কেন্দ্রের সামনেও কড়া নিরাপত্তা। স্ট্রং রুমের সামনে আধা সামরিক বাহিনী, দ্বিতীয় স্তরেও বাহিনী মোতায়েন রয়েছে। গণনা কেন্দ্রের চৌহদ্দির মধ্যে রয়েছে রাজ্য পুলিশ।
    • চন্দননগর পুলিশের পক্ষ থেকে মেটাল ডিটেক্টর দিয়ে গণনা কেন্দ্রে চলছে তল্লাশি। রাজনৈতিক দলের প্রতিনিধি প্রার্থীরা এসে খাতায় সই করে স্ট্রং রুমের নিরাপত্তা দেখে যাচ্ছেন।

West Bengal, Tamil Nadu, Kerala, Assam, Puducherry Assembly Election 2026 Live Counting and Results Updates in Bengali: ভোট ঘোষণার পর কেটেছে দেড় মাস। এসআইআর তরজা, ট্রাইব্যুনালের টানপোড়েন পেরিয়ে দুই দফার ভোট শেষ হয়েছে বঙ্গে। ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিয়ে রেকর্ড গড়েছেন দুই দফাতেই। ২০২৬-এর হাইভোল্টেজ ভোট-পর্বে উঠে এসেছে একাধিক ইস্যু। সেই সব ইস্যুই কি নির্ধারণ করে দেবে নবান্নের দফতরে এবার কে বসবে?

নজর থাকছে রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে। ভোট ময়দানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরীর মতো প্রার্থীরা। রয়েছেন বামেদের তরুণ মুখ মীনাক্ষি মুখোপাধ্যায়, দীপ্সিতা ধররা। ভবানীপুর থেকে নন্দীগ্রাম- সব কেন্দ্র ঘিরেই উত্তেজনার পারদ তুঙ্গে।

শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, একইসঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরীতেও। সারা রাজ্যের গণনা, ফলাফল সংক্রান্ত সব আপডেট একনজরে।

Published On - May 03,2026 3:01 PM

Follow Us