AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal Census 2027: বাংলায় শুরু হচ্ছে জনগণনা, জারি হল গেজেট নোটিফিকেশন

West bengal Census 2027: ভারতের জনগণনা ২০২৭ পরিচালনার জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তাদের জনগণনা আধিকারিক হিসেবে নিয়োগ করেছে। বিভাগীয় কমিশনার, জেলাশাসক (DM), অতিরিক্ত জেলাশাসক (ADM), মহকুমা শাসক (SDO), বিডিও-সহ একাধিক আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে।

Bengal Census 2027: বাংলায় শুরু হচ্ছে জনগণনা, জারি হল গেজেট নোটিফিকেশন
পশ্চিমবঙ্গে শুরু জনগণনার কাজImage Credit: PTI
| Edited By: | Updated on: May 26, 2026 | 11:05 PM
Share

কলকাতা: অন‍্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও শীঘ্রই শুরু হতে চলেছে জনগণনার কাজ। আগামী ১৮ মে ২০২৬ তারিখে রাজ্যপালের অনুমোদন পাওয়ার পরে রাজ‍্যের স্বরাষ্ট্র দফতর থেকে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে।

কারা সামলাবেন এই দায়িত্ব?

ভারতের জনগণনা ২০২৭ পরিচালনার জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তাদের জনগণনা আধিকারিক হিসেবে নিয়োগ করেছে। বিভাগীয় কমিশনার, জেলাশাসক (DM), অতিরিক্ত জেলাশাসক (ADM), মহকুমা শাসক (SDO), বিডিও-সহ একাধিক আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের নিজ নিজ এলাকায় জনগণনা কার্যক্রম পরিচালনা ও তদারকি করবেন।

কাজ না করলে কী শাস্তি?

স্বরাষ্ট্রদফতর সূত্রে খবর, জনগণনা সংক্রান্ত অন্যান্য আধিকারিক নিয়োগের ক্ষমতাও তাঁদের হাতে অর্পণ করা হয়েছে। জনগণনা কাজে বাধা দিলে বা নির্ধারিত দায়িত্ব পালন না করলে জনগণনা আইন, ১৯৪৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অপরাধ প্রমাণিত হলে ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা এবং গুরুতর ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সাধারণত ১০ বছর অন্তর জনগণনা বা সেনসাস হয়। তবে করোনাকালে জনগণনা হয়নি। এই প্রথম ডিজিটাল জনগণনা হতে চলেছে। এবারের জনগণনার বাজেট বরাদ্দ করা হয়েছে ১১ হাজার ৭১৮ কোটি।

কীভাবে হবে জনগণনা?

২০২৭ সালের এই জনগণনা দুই ধাপে হবে, প্রথম ধাপ শেষ করার লক্ষ্য ৩০ সেপ্টেম্বর। এইবারের জনগণনায় নাগরিকরা নিজস্ব নথিভুক্তকরণ (self enumeration)-এর সুযোগ পাবেন। ডিজিটাল পদ্ধতিতে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। জনগণনায় নথিভুক্ত করার জন্য পরিবারের বিস্তারিত তথ্যের পাশাপাশি বাড়ি ও সম্পত্তির তথ্য ও হিসেব উল্লেখ করতে হবে। এরপর জনগণনার আধিকারিকরা প্রত্যেক বাড়ি গিয়ে সেই তথ্য খতিয়ে দেখবেন। এরপর আবেদনপত্র আর পরিবর্তন করা যাবে না। তা লক হয়ে যাবে।

Follow Us