AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gaighata: স্টেশনে পরিচয়, আলাপের ফাঁকে মদ্যপানও… নাবালিকার বাবা যা বললেন, চমকে ওঠার মতো

Gariaghat: গত ৮ অক্টোবর ঠাকুরনগর স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই নাবালিকাকে বলপূর্বক একটি ফাঁকা জায়গায় তুলে নিয়ে যায় অভিযুক্ত। অভিযোগ, সেখানে তাকে জোর করে মদ খাইয়ে অচৈতন্য অবস্থায় নির্যাতন চালানো হয়। পরবর্তীতে এক স্থানীয় বাসিন্দার উদ্যোগে নাবালিকাকে উদ্ধার করা হয়।

Gaighata: স্টেশনে পরিচয়, আলাপের ফাঁকে মদ্যপানও... নাবালিকার বাবা যা বললেন, চমকে ওঠার মতো
গ্রেফতার অভিযুক্তImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 11, 2026 | 5:45 PM
Share

উত্তর ২৪ পরগনা: পুজোর প্রাক্কালে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় এক ১৩ বছরের নাবালিকাকে জোর করে তুলে নিয়ে গিয়ে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ উঠল। এই ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর ঠাকুরনগর স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই নাবালিকাকে বলপূর্বক একটি ফাঁকা জায়গায় তুলে নিয়ে যায় অভিযুক্ত। অভিযোগ, সেখানে তাকে জোর করে মদ খাইয়ে অচৈতন্য অবস্থায় নির্যাতন চালানো হয়। পরবর্তীতে এক স্থানীয় বাসিন্দার উদ্যোগে নাবালিকাকে উদ্ধার করা হয়।

পরিবারের পক্ষ থেকে শনিবার রাতে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরেই তৎপর হয় পুলিশ এবং দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত দেবরাজ সরকারকে গ্রেফতার করে। রবিবার ধৃতকে ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।

রাজ্যে উৎসবের আনন্দের আবহেই এই ধরনের নৃশংস ঘটনায় এলাকায় গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাবালিকার বাবা বলেন, “স্টেশন থেকে আমার মেয়েকে তুলে নিয়ে যায়। মদ্যপান করায়, শারীরিক অত্যাচার করে। মেয়েকে দুদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না।” পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Follow Us